Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেটের এক বসন্তদিন

সনৎ বাবলা
সনৎ বাবলা
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ২০:৪৮
বাংলাদেশ ক্রিকেটের এক বসন্তদিন

ক্রিকেট শুধু মাঠের খেলা থাকে না, হয়ে ওঠে রূপকথাকে হার মানানো গল্প। স্কোর বোর্ডের সংখ্যাগুলোও লুকোচুরি খেলে বাস্তবের সঙ্গে। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্টের প্রথম দিনটি এমনই এক দিন, যা বিশ্বাস করার আগে নিজের গায়ে চিমটি কেটে দেখতে হয়েছে, এ সবকিছু সত্যি সত্যি ঘটছে তো!

সিরিজ শুরুর আগে চারদিকে আলোচনা ছিল, টেস্ট ম্যাচ কত দিনে গড়াবে। অস্ট্রেলিয়া যখন হিমালয়ের উঁচুতে দাঁড়িয়ে, বাংলাদেশ পড়ে আছে সেই পথের মাঝামাঝিতে। তাই পঁাচ দিনের টেস্ট নিয়ে আশঙ্কার মেঘ দেখছিলেন কেউ কেউ। অথচ প্রথম দিনের সূর্য ডোবার আগেই সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের তরুণরা। কত দিনে ম্যাচ শেষ হবে— এ প্রশ্ন ছাপিয়ে অনেকের গর্বিত উচ্চারণ— শাবাশ বাংলাদেশ!

আরও পড়ুন

নাথান লায়ন বলল তোমার কয়টা ফাইফার হয়েছে?

১৩ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়ার ছিল শক্তির অহংকার। স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড— এ ভয়ংকর পেস ত্রয়ী নিয়ে তাদের দুর্দান্ত সাজ। বিপরীতে বাংলাদেশের ম্যাচ উইনার ফাস্ট বোলার নাহিদ রানাকে হারানোর শোক। সাম্প্রতিককালে ম্যাচের ভাগ্য নির্ধারণ করা এ ফাস্ট বোলার চোটে ছিটকে গেছেন এই সিরিজের আগে। তবে এক অস্ত্রকে হারিয়ে বাংলাদেশ যেন খুলে দিয়েছে তার পুরো অস্ত্রাগার। হাসান মাহমুদ ৫৫ রানে ৬ উইকেট নিয়ে নিজেকে আলাদা করে চেনালেও, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন ২টি করে উইকেট নিয়েছেন।

হাসান মাহমুদের বলে হয়তো আগুনের তীব্রতা ছিল না, তবে নিখুঁত লাইন-লেন্থের শাসনে অজি ব্যাটারদের ব্যতিব্যস্ত করে তুলে নিলেন একের পর এক উইকেট। বলের গতির চেয়ে নিয়ন্ত্রণই যে বড় অস্ত্র হতে পারে, ডারউইনের মাটিতে সেটিই দেখালেন বাংলাদেশের এ তরুণ পেসার।

আরও পড়ুন

বাংলাদেশের পারফরম্যান্স ছিল সুশৃঙ্খল, নিখুঁত

১৩ আগস্ট ২০২৬

মাত্র ২ রানে স্টিভেন স্মিথ জীবন না পেলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেহারাটা আরও করুণ হতে পারত। প্রথম দিন একবারের জন্যও মনে হয়নি অস্ট্রেলিয়া ম্যাচের নিয়ন্ত্রণে ফিরছে। বরং প্রতিটি মুহূর্তে বাংলাদেশের বোলিংয়ের সামনে তাদের ব্যাটিং দিশাহারা মনে হয়েছে। উইকেট পড়েছে, আশা ভেঙেছে আর অস্ট্রেলিয়ার ইনিংস গড়িয়ে থেমেছে মাত্র ১৯৮ রানে। পরাশক্তির ব্যাটিং দুর্গে একের পর এক কামান দাগার পর ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।

এটা পুষিয়ে দিতে পারত বোলিং দিয়ে। সেটাও পারেনি অজিরা। বাংলাদেশ ক্রিকেটের বসন্তদিন রচনার পুরো ভার নিয়েছিলেন লাল-সবুজের ক্রিকেটাররা। বোলারদের পর ব্যাটাররাও সেই গল্প লিখতে শুরু করেন নতুন আত্মবিশ্বাসে। দিনের শেষ আলোটুকু ডারউইনের আকাশ থেকে মুছে যাওয়ার আগে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৯৬ রান। অস্ট্রেলিয়ার ভয়ংকর পেস ত্রয়ীও পারেনি ভয় ধরাতে।

আরও পড়ুন

প্রযুক্তি আজ আমাকে বাঁচিয়ে দিয়েছে

১৩ আগস্ট ২০২৬

এই দেখে সাবেক অজি তারকারাও খানিকটা বিস্মিত বৈকি। সাবেক অজি ওপেনার ম্যাথু হেইডেনও প্রশংসায় ভাসিয়েছেন, ‘বাংলাদেশের এটি একটি চমৎকার দিন। তারা নিখুঁতভাবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। বিশ্বের সেরা ও ফেভারিট প্রতিপক্ষের বিপক্ষে এ সিরিজের আগে তারা কতই না প্রশ্নের মুখোমুখি হয়েছিল!’

অন্তত প্রথম দিন সব প্রশ্ন চাপা পড়েছে প্রশংসায়। দিনের শুরুতে যে গল্পের মঞ্চে অস্ট্রেলিয়া ছিল পরাশক্তির চরিত্রে, সন্ধ্যা নামার আগেই সেই মঞ্চের আলো ঘুরে গেছে বাংলাদেশের দিকে। জন্ম নিল বাংলাদেশ ক্রিকেটের এক বসন্তদিনের।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টবাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজহাসান মাহমুদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির