Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

স্টিভেন স্মিথ

প্রযুক্তি আজ আমাকে বাঁচিয়ে দিয়েছে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১৫:৪৯
প্রযুক্তি আজ আমাকে বাঁচিয়ে দিয়েছে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিযে স্বপ্নের মতো শুরু পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের প্রথম দিনেই দুইশর নিচে অল-আউট করে ব্যাটিংয়েও ভালো করছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম দিনের বিতর্ক হয়ে রইল আলট্রা এজের সৌজন্যে স্টিভেন স্মিথের বেঁচে যাওয়া। দিনের খেলা শেষে স্মিথ নিজেও স্বীকার করেছেন, প্রযুক্তিই তাকে বাঁচিয়ে দিয়েছে।

ব্যক্তিগত ২ রানে জীবন পেয়েছিলেন স্মিথ। স্লিপে তার ক্যাচ ছাড়েন তানজিদ। এরপর চরম নাটকীয়তার তৈরি হয় ২১তম ওভারে। এবাদত হোসেনের করা বলটি স্মিথের ব্যাটের কানায় লেগে সরাসরি উইকেটকিপারের হাতে জমা হয়। ফিল্ডারদের জোরালো আবেদনের মুখে আম্পায়ার কুমার ধর্মসেনা আউট না দিলে বাংলাদেশ দল সঙ্গে সঙ্গে রিভিউ নেয়। রিভিউ প্রক্রিয়া শুরু হতে স্মিথ নিজে থেকেই ক্রিজ ছেড়ে সাজঘরের দিকে হাঁটা দেন।

আরও পড়ুন

অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

১৩ আগস্ট ২০২৬

স্মিথের আচরণে স্পষ্ট হয়ে গিয়েছিল যে, বল যে তার ব্যাটের কানায় লেগেছে সেটা তিনি নিজেও বুঝতে পেরেছেন। কিন্তু সবাইকে অবাক করে আলট্রাএজে কোনো স্পাইক দেখা যায়নি! আম্পায়ার তাকে নট-আউট ঘোষণা করেন। ৭ রানে আবারও বেঁচে যাওয়া স্মিথ পরে দলের হয়ে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন। তবে মাঠে স্মিথের এমন আচরণ নিয়ে ধারাভাষ্যকার কক্ষে শুরু হয় তুমুল আলোচনা।

চ্যানেল সেভেনের ধারাভাষ্যকার টিম লেন বলেন, ‘স্মিথ মিড-উইকেটের দিকে হেঁটে প্রায় ২০ মিটার চলে গিয়েছিল। এরপর সে ফিরে আসে। কারণ সে হয়তো বুঝতে পেরেছিল, বেঁচে যাওয়ার একটা সুযোগ থাকতে পারে। স্পষ্ট বোঝা যাচ্ছিল সে জানে যে, বল ব্যাটে লেগেছে। তবুও সে বেঁচে গেল! একজন ব্যাটার যদি নিজের আচরণ দিয়ে বুঝিয়ে দেয় যে, বল তার ব্যাটে লেগেছে; তবে আম্পায়াররা কেন সেটা বিবেচনায় নেবেন না? এটি অনেকটা মাঠ ছাড়ার সমতুল্য ছিল। কিন্তু আম্পায়ারিং টিম বিষয়টি সেভাবে দেখেনি।’

আরও পড়ুন

বেসিক বোলিং-ই হাসানের সাফল্যের রহস্য

১৩ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন প্রযুক্তির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘কেন এই প্রযুক্তি? এর কাজটা আসলে কী? আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি খেলায় অনেক বিভ্রান্তি তৈরি করেছে। তবে আমাদের এখানে বিশ্বমানের দুই আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও ধর্মসেনা রয়েছেন, যারা নিজেরাও একসময়ের দুর্দান্ত খেলোয়াড় ছিলেন। স্মিথের প্রতিক্রিয়া সত্যিই বেশ অবাক করার মতো। এমনকি বল খুব কাছাকাছি গেলেও কেউ নিজের জায়গা ছেড়ে যাবে না। প্রথম হাতে অভিজ্ঞতা থেকে বলতে পারি, যখন আপনি উইকেটে দাঁড়িয়ে শট খেলার কথা ভাবেন, তখন ব্যাটে লাগার বিষয়টি অনেক সময় বোঝা যায় না। তবে স্মিথ কেন হেঁটে ডাগআউটের দিকে যাচ্ছিল?’

অস্ট্রেলিয়ার আরেক সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারও ভীষণ অবাক হয়েছেন স্মিথের কাণ্ড দেখে, ‘অদ্ভুত ব্যাপার! কারণ সে ড্রেসিংরুমের পথে হাঁটা শুরু করে দিয়েছিল।’ তবে দিনের খেলা শেষে স্মিথ স্বীকার করে নেন, প্রযুক্তির জন্যই তিনি বেঁচে গেছেন, ‘হয়তো বলটা ব্যাটে লাগেনি, কিন্তু আমি কিছু একটা অনুভব করেছিলাম। তাই আমি চলে যাচ্ছিলাম। হ্যাঁ, আমার মনে হচ্ছে, প্রযুক্তিই আজ আমাকে বাঁচিয়ে দিয়েছে।’

স্টিভেন স্মিথবাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির