বয়স ছাড়িয়েছে ৩৭ বছর। খেলেছেন ১২৫
টেস্ট। তারপরও অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটার স্টিভেন স্মিথ। বাংলাদেশের বিপক্ষে
সর্বশেষ সিরিজে তার তিনটি ইনিংস ৭১, ৪৪ ও ৪২। মিডল অর্ডারের স্তম্ভ হলেও আগামী অ্যাশেজে
নাও দেখা যেতে পারে তাকে। ইংল্যান্ডের ‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া সাক্ষাৎকারে টেস্ট থেকে
অবসরের ইঙ্গিত দিলেন এই তারকা। টেস্ট না খেললেও অলিম্পিকে সোনা জেতার স্বপ্নের কথাও
জানিয়েছেন স্মিথ।
স্মিথ এখন ডাবলিনে ইউরোপিয়ান টি-টোয়েন্টি
প্রিমিয়ার লিগে ‘অ্যামস্টারডাম ফ্লেমস’-এর হয়ে খেলছেন। সেখানেই টেলি...