মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

টেস্ট দলে ফিরেছেন ১০ মাস পর। স্টিভেন স্মিথের চোটের সুবাদে একাদশে ফেরাটা জস ইংলিস রাঙালেন সেঞ্চুরি করে। কেপটাউন টেস্টে তার সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার ৩২৯ রানের জবাবে তৃতীয় দিন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয় ৪২৯ রানে। আগের দিন জস ইংলিস অপরাজিত ছিলেন ৮৫ রানে। গতকাল ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির পর ১৩৫ বলে ১১ বাউন্ডারি ২ ছক্কায় আউট হন ১০২ রানে। এটা টেস্টে ২১ মাস পর প্রথম সেঞ্চুরি ইংলিসের। ২০২৫ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের অভিষেক টেস্টে গলেও তিনি আউট হয়েছিলেন ঠিক ১০২ রানে। এ ছাড়া কেপটাউনে ৮০ রান করেন অ্যালেক্স ক্যারি।



