Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

রিকি পন্টিং

বাংলাদেশের পারফরম্যান্স ছিল সুশৃঙ্খল, নিখুঁত

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১৭:৫২
বাংলাদেশের পারফরম্যান্স ছিল সুশৃঙ্খল, নিখুঁত

২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়া বাংলাদেশ দলকে কী অপমানটাই না করেছিলেন প্রয়াত অজি ক্রিকেটার ডেভিড হুকস। তিনি এক কলামে লিখেছিলেন, ‘বাংলাদেশ টেস্ট খেলার যোগ্য নয়।’ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম দিনেই দুর্দান্ত পারফরম্যান্সে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছে সেই বাংলাদেশ দল। এবার টাইগারদের প্রশংসায় মেতেছেন সাবেক অজি কিংবদন্তিরা।

পেসার হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা বোলিংয়ের সুবাদে স্বাগতিকদের মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। এরপর ব্যাট হাতে ১ উইকেটে ৯৬ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে লাল-সবুজের দল। স্টিভ স্মিথের লড়াকু ইনিংস (৭১) অস্ট্রেলিয়াকে লজ্জার হাত থেকে রক্ষা করলেও অজিদের বোলিং আক্রমণ ও সামগ্রিক পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা করেছেন রিকি পন্টিং ও ম্যাথু হেইডেন।

আরও পড়ুন

সুজনকে স্টিভ ওয়াহ বলেন ‘পাগলের প্রলাপে কান দিও না’

১০ আগস্ট ২০২৬

চ্যানেল সেভেনকে পন্টিং বলেন, ‘স্বাগতিক বোলাররা কোনো চাপই সৃষ্টি করতে পারেনি। অথচ, অস্ট্রেলিয়া যখন ব্যাট করছিল তখন বাংলাদেশি বোলাররা কী নিখুঁত লাইন বজায় রেখেছিল! স্মিথকে লেগ সাইডে তারা প্রায় কোনো রানই দেয়নি। সে তার বেশিরভাগ রানই অফ সাইডে নিয়েছে, যা তার জন্য খুবই অস্বাভাবিক।  বাংলাদেশি বোলারদের মাঝে শৃঙ্খলা ছিল, নিবেদন ছিল; যা অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে খুব একটা দেখা যায়নি।’

স্বাগতিক বোলারদের কড়া সমালোচনা করে পন্টিং আরও বলেন, ‘এই ম্যাচের এখনো অনেক বাকি। কিন্তু বড় মুহূর্তগুলোতে আপনাকে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। খেলার গুরুত্বপূর্ণ সময়ে আধিপত্য বিস্তার করতে হবে।’ এছাড়া বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারে তানজিদ তামিমের দেওয়া সহজ ক্যাচ নাথান লায়ন ফেলে দেওয়ায় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মন্তব্য করেন এই কিংবদন্তি অধিনায়ক।

আরও পড়ুন

নাথান লায়ন বলল তোমার কয়টা ফাইফার হয়েছে?

১৩ আগস্ট ২০২৬

অন্যদিকে বাংলাদেশের আধিপত্যের প্রশংসা করে আরেক অজি কিংবদন্তি ম্যাথু হেইডেন বলেন, স্বাগতিক বোলাররা রান আটকানোর ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তার ভাষায়, ‘বিষয়টি হলো, তারা (অস্ট্রেলিয়া) আক্ষরিক অর্থেই রান বিলিয়ে দিচ্ছে। যেকোনো সময় যখন আপনি ওভার প্রতি চার বা তার কাছাকাছি রান দিতে থাকবেন, তার মানে হলো প্রতিপক্ষ দাপট দেখাচ্ছে। আর এটিই আজকের দিনে বাংলাদেশের পারফরম্যান্সকে ফুটিয়ে তুলেছে।’

বাংলাদেশের প্রস্তুতি ও সাফল্যের প্রশংসা করে হেইডেন আরও যোগ করেন, ‘বাংলাদেশের জন্য এটি একটি চমৎকার দিন। তারা নিখুঁতভাবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। অথচ বিশ্বের অন্যতম সেরা এবং ফেবারিট প্রতিপক্ষের বিপক্ষে এই সিরিজের আগে তারা কতই না প্রশ্নের মুখোমুখি হয়েছিল!’

রিকিং পন্টিংম্যাথু হেইডেনবাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার