Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

আকাশি জাদুর দিন ফুরোল

সনৎ বাবলা
সনৎ বাবলা
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭
আকাশি জাদুর দিন ফুরোল

পৃথিবী আর দেখবে না তার পায়ের জাদুকরী ফুটবল। ৩৯ বছর বয়সেও যিনি আকাশি-সাদা জার্সিতে বিশ্বকাপ মাতিয়েছেন, সেই জাদুকরকে আর দেখা যাবে না। যার পায়ে বল গেলে কোটি কোটি মানুষের চোখে জ্বলে উঠত অসম্ভব সম্ভবের স্বপ্ন— সবকিছুকে মুহূর্তেই থামিয়ে দিলেন লিওনেল মেসি। ফুটবল জাদুকরকে আর দেখা যাবে না আর্জেন্টিনার জার্সিতে।

তার খেলা দেখার সৌভাগ্য হয়েছে পৃথিবীর অনেক মানুষের। কিন্তু তার হাতে বিশ্বকাপের অপরূপ শোভা দেখার সৌভাগ্য সবার হয়নি। লুসাইল স্টেডিয়ামে বসে বিশ্বকাপের সোনালি ট্রফিতে তার বিখ্যাত চুমুর স্মৃতি যেন ভাসছে চোখের সামনে। মহাতারকার দীর্ঘ অপেক্ষা শেষে সেই মাহেন্দ্রক্ষণ ভোলার নয়। সেই রাতের কথা মনে পড়লে এখনো মনে হয়, সেটি কোনো ফুটবল ম্যাচ নয়, তার চেয়েও বেশি কিছু। এক অসমাপ্ত মহাকাব্যের পূর্ণতা পাওয়ার রাত।

কিন্তু সেই পূর্ণতার আগে ছিল দীর্ঘ এক অপেক্ষা ও হতাশা। ২০১৪ বিশ্বকাপের সেই ফাইনালের স্মৃতিও-বা ভুলি কী করে। ব্রাজিলের মারাকানায় জার্মানির বিপক্ষে ফাইনাল হারের পর মাঠে দাঁড়িয়ে থাকা মেসির মুখে যে শূন্যতা দেখেছিলাম, তা যেন এক ফুটবলারের পরাজয়ের চেয়েও বেশি। গোল্ডেন বল জেতার পরও তার চোখে-মুখে হাহাকারের ছবি। হতাশা এমনভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়েছিল তাকে, কোনো দিনও যেন হাতে নেওয়া হবে না ওই সোনালি ট্রফি। মনে হয়েছিল ফুটবল ঈশ্বরও সব দিয়ে এ অপূর্ণতাটুকু রেখেই তাকে বিদায় দেবেন! এরপর রাশিয়া বিশ্বকাপে সেই আশঙ্কা আরও বাড়ে, মেসির ক্যারিয়ার এক ফুটবল শিল্পীর অসমাপ্ত চিত্রকর্ম হয়েই থেকে যেতে পারে!

অথচ যার পায়ের জাদুতে মাঠ হয়ে উঠেছে নিখাদ বিনোদনের মঞ্চ, যার খেলা দেখে প্রজন্মের পর প্রজন্ম ফুটবলকে নতুন করে ভালোবাসতে শিখেছে— তার নিয়তি কি সত্যিই এমন নিষ্ঠুর হতে পারে? আটটি ব্যালন ডি’অর যার শ্রেষ্ঠত্বের সাক্ষ্য দেয়, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা শিল্পী যিনি, তার প্রতিও যে ভীষণ অবিচার হয়। ২০২২ বিশ্বকাপে ফাইনাল দেখার রাতে বোঝা গেছে, ওই দীর্ঘ অপূর্ণতা ও হতাশা না থাকলে কিংবদন্তির গল্প তৈরি হয় না।

সেটি তৈরি হয়েছে ফ্রান্সের বিপক্ষে সেই মহাকাব্যিক ফাইনাল জয়ে। সেদিন স্টেডিয়ামের বাতাসেও যেন অন্য রকম কিছু ছিল। মেসি মাঠে নামার পর মনে হচ্ছিল, শুধু একটি দল নয়, তার সঙ্গে মাঠে নেমেছে কয়েক দশকের অপেক্ষা। একটি জাতির স্বপ্ন। কোটি মানুষের প্রার্থনা। আর একজন মানুষের অপূর্ণতার দীর্ঘশ্বাস। ম্যাচ গড়াল, নাটক জমল, ইতিহাস বারবার তার মোড় বদলাল। আর শেষ পর্যন্ত সেই মুহূর্ত—আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন।

লুসাইল স্টেডিয়ামে বসে দেখেছিলাম, মেসি বিশ্বকাপ ট্রফিতে চুমু খাচ্ছেন। আর পুরো স্টেডিয়াম অপরূপ হয়ে উঠল আতশবাজির ঝলকানিতে। সেই দৃশ্যকে ভাষায় বোঝানো কঠিন। কিছু অনুভূতি শব্দের চেয়েও বড়। কিছু মুহূর্ত জীবনের ক্যালেন্ডারে তারিখ হয়ে থাকে না, হয়ে থাকে হৃদয়ের স্থায়ী ঠিকানা। লুসাইলের সেই রাত ঠিক তেমনই।

কী অদ্ভুত জীবন! যে ফুটবলারকে দেখে আমরা গ্যালারিতে বসে স্বপ্ন দেখেছি, এখন থেকে সেই মানুষটি আমাদের মতোই গ্যালারির দর্শক। যে জার্সি একসময় তার শরীরের সঙ্গে মিশে গিয়েছিল, সেটি এখন স্মৃতির অংশ হয়ে থাকবে।

আজ তার বিদায়ে কোটি কোটি ভক্তের মন খারাপ হবে। হয়তো কোনো একদিন পুরনো কোনো ভিডিওতে মেসিকে আর্জেন্টিনার জার্সিতে দৌড়াতে দেখে বুকের ভেতরটা হঠাৎ শূন্য হয়ে যাবে। তখন মনে হবে— একটা সময় ছিল, যখন পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুটবল অধ্যায়টা একজন লিখে গেছেন তার বাঁ পায়ে। 

ফুটবলবিশ্বকাপআর্জেন্টিনামেসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    অবশেষে কানাডায় দুই নায়িকার কাছে পৌঁছালেন জায়েদ খান

    অবশেষে কানাডায় দুই নায়িকার কাছে পৌঁছালেন জায়েদ খান

    ৩১ আগস্ট ২০২৬, ১৬:০৯

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:৫১

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:০৮

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    গোপনে একাধিকবার ইসরায়েল সফর সুদানের আরএসএফ কমান্ডারের

    গোপনে একাধিকবার ইসরায়েল সফর সুদানের আরএসএফ কমান্ডারের

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:০৮

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    ডেঙ্গু তছনছ করে দিল ড্রামার রুশদীর সাজানো সংসার

    ডেঙ্গু তছনছ করে দিল ড্রামার রুশদীর সাজানো সংসার

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:০০

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৫

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৬

    advertiseadvertise