Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

মন্ত্রিসভার বৈঠকে নবম পে স্কেল

কোন গ্রেডে কত বেতন হচ্ছে

  • ২০তম গ্রেডে মূল বেতন হচ্ছে ২০ হাজার টাকা
  • ১ম গ্রেডে মূল বেতন দাঁড়াচ্ছে ১ লাখ ৫৬ হাজার টাকা
মিজান চৌধুরী
মিজান চৌধুরী
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬
কোন গ্রেডে কত বেতন হচ্ছে

সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে স্কেলের রূপরেখা এখন চূড়ান্ত হওয়ার পথে।

নতুন কাঠামোতে সর্বনিম্ন গ্রেডে (২০তম গ্রেড) মূল বেতন ১৪৫ শতাংশ বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডে (১ম গ্রেড) বেতন ১০০ শতাংশ বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবই দেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। মন্ত্রিসভার বৈঠক এখনো চলছে।

সূত্রটি জানায়, নবম বেতন স্কেল তিন ধাপে বাস্তবায়ন করা হবে। ২০২৬ সালের পহেলা জুলাই থেকে ২০২৭ সাল পর্যন্ত ধাপগুলো বাস্তবায় করা হবে।

দীর্ঘদিন ধরে বলা হয়েছে, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বাস্তবায়ন হবে দুই ধাপে। আর সব ধরনের ভাতা আগামী ২০২৮ সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকর হবে এমন হিসাব ধরে অর্থ মন্ত্রণালয় প্রস্তুত করেছে প্রতিবেদন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত কাঠামো নিয়ে মন্ত্রিপরিষদে ইতিবাচক আলোচনা হয়েছে এবং খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

বেতন বৃদ্ধির মূল চিত্র

সর্বনিম্ন গ্রেড (২০তম গ্রেড): বর্তমানের ৮,২৫০ টাকা মূল বেতন থেকে ১৪৫ শতাংশ বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ।

সর্বোচ্চ গ্রেড (১ম গ্রেড): বর্তমানের ৭৮ হাজার টাকা মূল বেতন থেকে ১০০ শতাংশ বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়।

মধ্যবর্তী গ্রেডগুলো: ১ থেকে ২০ গ্রেডের অন্যান্য ধাপেও মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের কথা মাথায় রেখে আনুপাতিক হারে বেতন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে।

মন্ত্রিসভায় উপস্থাপিত এই রূপরেখা চূড়ান্ত হওয়ার পর অর্থ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করার প্রক্রিয়া শুরু হবে।

প্রভাব নিয়ে আলোচনা

অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান বাজারদরে মূল্যস্ফীতির চাপে থাকা নিম্ন ও মধ্যম আয়ের সরকারি চাকরিজীবীদের জন্য এই বেতন বৃদ্ধি বড় ধরনের স্বস্তি বয়ে আনবে।

দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয় বাড়ার কারণে নির্ধারিত বেতনে চলা কষ্টকর হয়ে পড়েছিল। সরকারের এই পদক্ষেপে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বাড়ার পাশাপাশি কাজের গতিও আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।

নতুন এই কাঠামো কার্যকর হলে সরকারের রাজস্ব বাজেটে নিয়মিত ব্যয় বাড়লেও তা জনসেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন প্রশাসনিক বিশ্লেষকরা।

তবে ২০ লাখের মতো সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি মূল্যস্ফীতি বাড়িয়ে তুললে বেসরকারি ও অপ্রাতিষ্ঠানিক খাতে বড় চাপ ফেলবে বলেও আলোচনা রয়েছে।

নবম বেতন কাঠামোবেতনসরকারি চাকরিনতুন পে স্কেল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে