একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি
আগামীর সময় ডেস্ক

ফাইল ছবি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৩০ যুগ্ম কর কমিশনারকে বদলি করা হয়েছে।
আজ রবিবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন এনবিআরের কর প্রশাসন শাখা। বদলি করা এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
এতে বলা হয়েছে, যেসব কর্মস্থলে কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে, সেখানে আগে থেকে কেউ অতিরিক্ত দায়িত্বে থাকলে তা বাতিল বলে গণ্য হবে। বদলি করা কর্মকর্তারা তাদের আগের দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বদলি কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে।







