Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আবহাওয়া

লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৮:১১
শেয়ার করুন:
লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

দেশের বিভিন্ন অঞ্চলে মেঘের আনাগোনার পাশাপাশি পূর্বাভাস রয়েছে খণ্ডকালীন বৃষ্টির। ছবি: সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে মেঘের আনাগোনার পাশাপাশি পূর্বাভাস রয়েছে খণ্ডকালীন বৃষ্টির।

আজ রবিবার দেশের বেশকিছু জায়গায় মেঘের ফাঁকে ফাঁকে রোদ দেখা গেলেও উপকূলীয় এলাকা ও উত্তর-পূর্বাঞ্চলে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে।

বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেডের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

সমুদ্র উত্তাল থাকায় এরই মধ্যে ৩ নাম্বার স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিশেষ করে রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশকিছু জায়গায় আকস্মিক ও স্বল্পস্থায়ী বর্ষণ হতে পারে।

আরও পড়ুন

বৃষ্টিভেজা আঙিনায় উলটকম্বলের গল্প

২১ আগস্ট ২০২৬

এ ছাড়া খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় কয়েক দফায় স্বল্পস্থায়ী বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যান্য জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বর্তমানে দেশে সক্রিয় কোনো বৃষ্টি বলয় নেই। তবে বৃষ্টি শুরুর সময়ে সিলেট বিভাগ ও পার্বত্য চট্টগ্রামে মাঝারি মাত্রার বজ্রপাতের ঝুঁকি রয়েছে। দুর্ঘটনা এড়াতে বজ্রপাতের সময় সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শিলাবৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড়ের কোনো সম্ভাবনা নেই।

তাপমাত্রার ক্ষেত্রে দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে উত্তরাঞ্চলে অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকতে পারে। বর্ষণ বিরতির সময়ে আর্দ্রতার কারণে দেশের অধিকাংশ এলাকাতেই ভ্যাপসা গরমের অনুভূতি হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বা সামান্য হ্রাস পেতে পারে।

এর আগে, গতকাল ২৯ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৫১ মিলিমিটার। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৬.৮০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ ৩০ আগস্ট ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে।


আবহাওয়াবৃষ্টিলঘুচাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার