লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে দেশ জুড়ে। গতকাল রবিবার ভোর ৪টার দিকে নামল ঢল। টানা ঘণ্টাখানেকের ভারী বর্ষণ এবং দুপুরে থেমে থেমে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। কোথাও হাঁটু, আবার কোথাও কোমরপানিতে ডুবে যায় সড়ক। এতে সকাল থেকে যানজট ও জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও পথচারীরা। মৌচাক, মালিবাগ, রাজারবাগ, শান্তিনগর, কাকরাইল, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রায় স্থবির ছিল যান চলাচল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্প...