আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

ফাইল ছবি
রাজধানী ঢাকার আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে। আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা আজ অপরিবর্তীত থাকতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।
মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ৮৫ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে গতকাল সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আজ প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানানো হয় পূর্বাভাসে।



