Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় গান

‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৪
‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

নতুন আয়োজনে আইয়ুব বাচ্চুর ২০টি গান নিয়ে তৈরি ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে বিতর্ক থামছে না। এবার অ্যালবামে আইয়ুব বাচ্চুর গান বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের সহযাত্রী ও এলআরবি ব্যান্ডের ড্রামার গোলাম রহমান রোমেল। তিনি বলেছেন, ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না।’

গত শুক্রবার বিকালে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের ‘রূপালী গিটার’ চত্বরে ‘উত্তরাধিকার’ অ্যালবাম বাতিলের দাবিতে মৌন প্রতিবাদ ও মানববন্ধন করে ‘ভয়েস ফর এবি’। এতে চট্টগ্রামের বিভিন্ন ব্যান্ডের শিল্পী, মিউজিশিয়ান ও সংগীতপ্রেমীরা অংশ নেন।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোলাম রহমান রোমেল। রোমেল বলছেন, ‘উত্তরাধিকার প্রকল্পটি বাতিলের দাবি নিয়ে চট্টগ্রামের মিউজিশিয়ানরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করেছেন। মনে কষ্ট পেয়েই এই মানববন্ধনে উপস্থিত হয়েছিলেন সবাই। সবার একটাই দাবি, এই উত্তরাধিকার প্রজেক্ট বাতিল করা হোক।’

আরও পড়ুন

কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

৩০ আগস্ট ২০২৬

অ্যালবামে গানগুলোর নতুন আয়োজন নিয়ে ক্ষোভ প্রকাশ করে রোমেল বললেন, ‘যে গানগুলো উত্তরাধিকার প্রোজেক্টে ব্যবহার করা হয়েছে, সেগুলো স্টেজে বসের (আইয়ুব) সঙ্গে অসংখ্যবার বাজিয়েছি। এই গানগুলোর সঙ্গে আমার ইমোশন জড়িত। নতুন আয়োজনে ঘুমন্ত শহর শোনার পর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারিনি। কষ্ট কাকে বলে গানটির ক্ষেত্রেও একই কথা বলব। আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না।’

তার ভাষ্য, ‘আইয়ুব বাচ্চু স্যারের গান সবাইকে গাইতে দেওয়া উচিত। নতুন আয়োজনেও করা যেতে পারে। তবে অবশ্যই রেসপেক্ট থাকতে হবে। এই গানের গীতিকারদের সঙ্গে আলোচনা করা যেত। হামিন আহমেদ, টিপু ভাই, পার্থদাসহ সিনিয়র মিউজিশিয়ানদের সঙ্গে আলোচনা করে গানগুলো করা যেত।’

এদিকে ‘উত্তরাধিকার’ অ্যালবামে অনুমতি ছাড়া মানহীনভাবে গান উপস্থাপনের অভিযোগ তুলে গানগুলোর গীতিকাররাও প্রতিবাদ জানিয়েছেন। সমালোচনার মুখে এরই মধ্যে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে দুটি গান।

গত ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে ইউটিউবে প্রকাশ পায় ‘উত্তরাধিকার’ অ্যালবামের প্রথম গান। প্রতিদিন একটি করে গান প্রকাশের কথা থাকলেও সাতটি গান প্রকাশের পর নতুন গান প্রকাশ বন্ধ রয়েছে। এ ছাড়া কানিজ সুবর্ণার গাওয়া ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’ ও অদিত রহমানের গাওয়া ‘ঘুমন্ত শহর’ গান দুটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।


আইয়ুব বাচ্চুব্যান্ড সংগীত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৯

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    ২৯ আগস্ট ২০২৬, ১৬:১৩

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    ২৯ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    ২৯ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    ২৯ আগস্ট ২০২৬, ২০:৩৫

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    ৩০ আগস্ট ২০২৬, ০৫:৪৪

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:১৯

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:২০

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    ৩০ আগস্ট ২০২৬, ০৮:১১

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    ৩০ আগস্ট ২০২৬, ০২:৫৮

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৭

    advertiseadvertise