Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় কলাম

পাঠকের লেখা

কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

  • বিষয়: নারীবান্ধব গণপরিবহন
মাহমুদুল হাসান
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৩:২০
কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

গ্রাফিকস: আগামীর সময়

একটি শহরের অর্থনৈতিক এবং দৈনন্দিন কর্মকাণ্ড সচল রাখতে গণপরিবহনের ভূমিকা অপরিসীম। প্রতিদিন লাখো মানুষ কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাকেন্দ্র কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছাতে বাসের ওপর নির্ভর করেন। এই বিপুল নিত্যযাত্রীদের একটি বড় অংশই নারী। অথচ আমাদের নগর পরিবহনে নারীর যাত্রা আজও স্বস্তিদায়ক ও নিরাপদ হয়ে ওঠেনি। প্রতিদিনের অতিরিক্ত ভিড়, আসন সংকট, অশালীন আচরণ, যৌন হয়রানি বহু নারীর চলার পথের নিত্যসঙ্গী। ব্র্যাকের এক গবেষণায় উঠে এসেছে, গণপরিবহন ব্যবহারকারী ৯৪ শতাংশ নারী কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হন। এই পরিসংখ্যান অত্যন্ত উদ্বেগজনক ও আশঙ্কাজনক। তাই গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করা আজ আর শুধু নারীদের দাবির বিষয় নয়; এটি সামাজিক ও মানবিক দায়িত্ব।

এই কঠিন ও অস্বস্তিকর বাস্তবতায় নারীদের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘পিংক বাস’ সার্ভিসের উদ্যোগ নিঃসন্দেহে আশার আলো জাগায়। ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় প্রাথমিকভাবে নারী যাত্রীদের জন্য এই বাসসেবা চালু করা হয়েছে। বিশেষ এই বাসের চালক ও সহকারী— সবাই নারী। উদ্যোগটির ফলে একদিকে নারীরা যেমন স্বস্তিতে ও নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ পাচ্ছেন, অন্যদিকে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের একটি নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। একজন নারী চালকের হাতে বাসের স্টিয়ারিং শুধু একটি চাকরি নয়; এটি পরিবহন খাতে প্রচলিত ধারণাকে ভেঙে দেওয়ার একটি ইতিবাচক বার্তা।

নারী চালকের হাতে বাসের স্টিয়ারিং শুধু একটি চাকরি নয়; এটি পরিবহন খাতে প্রচলিত ধারণাকে ভেঙে দেওয়ার একটি ইতিবাচক বার্তা

পিংক বাসের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো– নারীর নিরাপদ যাতায়াতের প্রয়োজনীয়তাকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া। একজন কর্মজীবী নারীকে প্রতিদিন কর্মস্থলে যেতে হয়, ছাত্রীকে যেতে হয়  শিক্ষাপ্রতিষ্ঠানে কিংবা কোনো মা সন্তানকে নিয়ে যান হাসপাতালে। তাদের সবার জন্য একটি নিরাপদ ও নির্ভরযোগ্য গণপরিবহন অত্যন্ত জরুরি। যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত হলে শিক্ষা, অর্থনীতি ও কর্মসংস্থানে নারীর অংশগ্রহণ আরও ত্বরান্বিত হবে।

তবে প্রশ্ন হলো, শুধু গোলাপি রঙের কয়েকটি বিশেষ বাস চালু করলেই কি পুরো গণপরিবহনব্যবস্থা নারীবান্ধব হয়ে উঠবে? উত্তরটি নিঃসন্দেহে ‘না’। কারণ, একজন নারী শুধু বাসের ভেতরেই নিরাপত্তাহীনতার মুখোমুখি হন না; বাসস্টপে অপেক্ষা করা, ফুটপাত ধরে হাঁটা, ভিড়ের মধ্যে বাসে ওঠা-নামা, রাতের বেলা বাসের অনিশ্চয়তা, চালক-সহকারীর আচরণ এবং হয়রানির বিরুদ্ধে অভিযোগ জানানোর সুযোগ– সবকিছুর সঙ্গেই তার সামগ্রিক নিরাপত্তা জড়িত।

তাই পিংক বাসকে দেখতে হবে নারীবান্ধব গণপরিবহনব্যবস্থা গড়ে তোলার প্রথম ধাপ হিসেবে। এর পাশাপাশি মূলধারার সব গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন ও কার্যকর নজরদারি, নিরাপদ বাসস্টপ, সুনির্দিষ্ট স্টপেজে বাস থামানো, সহজ অভিযোগ মাধ্যম এবং হয়রানির ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নজর রাখা দরকার, পিংক বাস যেন শুধু কয়েকটি নির্দিষ্ট রুটে সীমাবদ্ধ না থাকে এবং সময়ের স্রোতে এর সংখ্যা ও কার্যকারিতা কমে না যায়। যাত্রীচাহিদা বিবেচনা করে নিয়মিত রুট, সময়সূচি ও বাসের সংখ্যা পর্যালোচনা করা দরকার। সর্বোপরি, যেসব নারী সাধারণ বাসেই যাতায়াত করতে বাধ্য হন, তাদের নিরাপত্তার বিষয়টিও সমান গুরুত্ব দিতে হবে।

পিংক বাস শুধু একটি বিশেষ গণপরিবহন নয়; এটি নারীর অবাধ ও নিরাপদ চলাচলের অধিকার প্রতিষ্ঠার শক্তিশালী প্রতীক। কিন্তু সেই উদ্যোগকে অর্থবহ করতে হলে পুরো পরিবহনব্যবস্থাকেই নারীর জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক করতে হবে। নারী যেখানে নিশ্চিন্তে ও সসম্মানে চলাচল করতে পারেন, সেই শহরই সত্যিকার অর্থে নাগরিকবান্ধব। শুধু নীতিগত সিদ্ধান্ত নয়, যাত্রী ও পরিবহন শ্রমিকদের সার্বিক মানসিকতার পরিবর্তনের মাধ্যমেই নারীদের জন্য নিরাপদ গণপরিবহন উপহার দেওয়া সম্ভব।

 

লেখক: গণমাধ্যমকর্মী বগুড়া

অর্থনৈতিককর্মকাণ্ডঅপরিসীমবিআরটিসিঅস্বস্তিকরকলাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪১

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৩

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৫

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৯

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:১৬

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    ২৯ আগস্ট ২০২৬, ১৬:১৩

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:১৮

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩০

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৪০

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    ২৯ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    ২৯ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:০৩

    advertiseadvertise