Agamir Somoy E-Paper
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

শাহাজান সিরাজ, শ্যামনগর (সাতক্ষীরা)
agamir somoy
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৩
বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

গ্রাফিকস: আগামীর সময়

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন। তাই নৌকা মেরামত, জাল সেলাই আর নতুন করে বনে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবননির্ভর জেলে-বাওয়ালিরা। দীর্ঘ সময় বেকার থাকায় সংসার চালাতে করতে হয়েছে ঋণ। সেই ঋণ শোধ করার স্বপ্ন বনজীবীদের চোখে। তবে সেই স্বপ্নের পাশে আছে বনদস্যুদের চাঁদাবাজির ভয়। বনে গিয়ে কষ্ট করে মাছ-কাঁকড়া ধরার পর সেই আয় শেষ পর্যন্ত ঋণ শোধে লাগবে, নাকি চাঁদা দিতেই চলে যাবে— এই অনিশ্চয়তা নিয়েই সুন্দরবন খোলার অপেক্ষায় রয়েছেন তারা।

চুনকুড়ি নদীর পাড়ে নৌকার গায়ে আলকাতরা লাগাচ্ছিলেন ইসরাফিল মোল্লা (৫৫)। ঘামে ভেজা শরীর। একটু দূরে নৌকার কাঠে হাতুড়ির টুংটাং শব্দ। কেউ পাটাতন মেরামত করছেন, কেউ পুরনো জাল সেলাই করছেন। তিন মাস ধরে পড়ে থাকা নৌকা আবার চলার প্রস্তুতি নিচ্ছে। টানা তিন মাস বন্ধ থাকার পর বনে যাওয়ার সুযোগ সামনে আসতেই শ্যামনগরের সুন্দরবন-সংলগ্ন বিভিন্ন নদী-খালপাড়ে বেড়েছে ব্যস্ততা।

মুন্সীগঞ্জের হরিনগর গ্রামের জেলে ইসরাফিল মোল্লার ভাষায়, ‘তিন মাস ঘরে বসে থাকতে হয়েছে। সংসার চালানোর জন্য ধার করতে হয়েছে। এখন আবার সেই টাকা দিয়ে নৌকা আর জাল ঠিক করছি। বনে যাব, মাছ-কাঁকড়া ধরব। ধারদেনা শোধ করব। ছেলেমেয়েদের কিছু শখ-আহ্লাদও পূরণ করব।’

আরও পড়ুন

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আবারও ‘সিন্ডিকেট’

২৮ আগস্ট ২০২৬


কিন্তু আশার এ কথার পরই তার কণ্ঠে ভেসে আসে উদ্বেগ। কিছুক্ষণ থেমে ইসরাফিল বললেন, ‘ভয়ও আছে। যে টাকা কামাই করব, তা দিয়ে ঋণ শোধ করব, নাকি বনদস্যুদের চাঁদা দেব— আল্লাহ জানেন।’

ইসরাফিলের এ কথাতেই যেন সুন্দরবন-সংলগ্ন জেলে-বাওয়ালিদের বর্তমান জীবনের টানাপড়েন ফুটে ওঠে। একদিকে তিন মাসের আয়হীনতার পর জমে থাকা ঋণ, অন্যদিকে বনে গিয়ে নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারার অনিশ্চয়তা।

বুড়িগোয়ালিনীর দাঁতিনাখালী গ্রামের জেলে বাশার গাজীর অবস্থাও প্রায় একই রকম। তিন মাস সংসার চালাতে গিয়ে মহাজনের কাছ থেকে তার প্রায় ৫০ হাজার টাকা ঋণ হয়েছে। এখন সুন্দরবন খুললে মাছ-কাঁকড়া ধরে সেই ঋণ শোধ করার আশা করছেন তিনি। কিন্তু তার প্রশ্ন, ‘কামাই করে আগে ঋণ শোধ করব। কিন্তু বনদস্যুদের চাঁদা দিতে হলে ঋণ শোধ হবে কীভাবে?

প্রতি বছর মাছের প্রজনন মৌসুম ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় জুন, জুলাই ও আগস্ট— এই তিন মাস সুন্দরবনে প্রবেশ এবং মাছ-কাঁকড়া আহরণ বন্ধ থাকে। এ সময় সুন্দরবননির্ভর হাজারো মানুষ কার্যত কর্মহীন হয়ে পড়েন। টানা তিন মাসের সেই অপেক্ষার পর আবার খুলছে বনের দুয়ার।

আরও পড়ুন

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে নজর রাখছে ভারত

২৮ আগস্ট ২০২৬

শুধু জেলে নন, সুন্দরবনকে কেন্দ্র করে যাদের অন্য ধরনের জীবিকা রয়েছে, তারাও তিন মাসের ধাক্কা সামলানোর চেষ্টা করছেন। মুন্সীগঞ্জ এলাকার পর্যটকবাহী ট্রলারের মালিক নূর ইসলাম বললেন, ‘তিন মাস ট্রলার বসে থাকায় লোনাপানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অংশ। মেরামতের জন্য নিতে হয়েছে ঋণ। বন খুললে যে টাকা আয় হবে, তা দিয়ে আগে সমিতির ঋণ শোধ করতে হবে। তারপর সংসার চালাতে হবে।’

বন বিভাগের তথ্য বলছে, ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের বাংলাদেশ অংশে জলভাগের পরিমাণ ১ হাজার ৮৭৪ দশমিক ১ বর্গকিলোমিটার। সুন্দরবনের জলভাগে রয়েছে বিপুল মৎস্যসম্পদ। প্রজনন মৌসুমে এসব নদী-খালের বেশির ভাগ মাছ ডিম ছাড়ে। এ কারণেই গত ১ জুন থেকে তিন মাসের জন্য জেলে ও পর্যটকদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমানের ভাষ্য, ‘সুন্দরবন শুধু জীববৈচিত্র্যের আধার নয়, এটি মৎস্যসম্পদেরও গুরুত্বপূর্ণ উৎস। ১ সেপ্টেম্বর থেকে জেলে ও পর্যটকদের সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এজন্য সংশ্লিষ্ট ফরেস্ট স্টেশনগুলোকে দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশনা।’

শ্যামনগরসাতক্ষীরাসুন্দরবন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    ২৮ আগস্ট ২০২৬, ০৯:১১

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    ২৮ আগস্ট ২০২৬, ০৮:৩২

    নেপালে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯

    নেপালে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯

    ২৮ আগস্ট ২০২৬, ০৯:৫০

    বিদ্যুৎ-সারের দাবিতে বাসদের সমাবেশে বিএনপির হামলার অভিযোগ

    বিদ্যুৎ-সারের দাবিতে বাসদের সমাবেশে বিএনপির হামলার অভিযোগ

    ২৮ আগস্ট ২০২৬, ২০:০৩

    চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীকে পরিবারসহ পাওয়া গেল চট্টগ্রামে

    চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীকে পরিবারসহ পাওয়া গেল চট্টগ্রামে

    ২৮ আগস্ট ২০২৬, ১৩:১০

    ভারত কেন ক্ষেপণাস্ত্রের গোপনীয় তথ্য বেসরকারি কোম্পানিকে দিচ্ছে

    ভারত কেন ক্ষেপণাস্ত্রের গোপনীয় তথ্য বেসরকারি কোম্পানিকে দিচ্ছে

    ২৮ আগস্ট ২০২৬, ১২:১০

    চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

    ২৮ আগস্ট ২০২৬, ১৫:৪৩

    বই খুলে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

    বই খুলে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

    ২৮ আগস্ট ২০২৬, ১৭:৪০

    ইরান যুদ্ধের ছয় মাস পর আরব বিশ্বের পরিস্থিতি কী

    ইরান যুদ্ধের ছয় মাস পর আরব বিশ্বের পরিস্থিতি কী

    ২৮ আগস্ট ২০২৬, ১৪:৪২

    উন্নয়নের গল্প নয়, চার কোটি বেকারের কর্মসংস্থান চায় যুব ইউনিয়ন

    উন্নয়নের গল্প নয়, চার কোটি বেকারের কর্মসংস্থান চায় যুব ইউনিয়ন

    ২৮ আগস্ট ২০২৬, ১৯:০৮

    চাকরির বদলে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি, যেভাবে ফিরলেন রাজন

    চাকরির বদলে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি, যেভাবে ফিরলেন রাজন

    ২৮ আগস্ট ২০২৬, ২১:৪৭

    খাল খননে হরিলুট, শ্রমিকদের মজুরি না দিয়েই কোষাগারে টাকা ফেরত ইউএনওর

    খাল খননে হরিলুট, শ্রমিকদের মজুরি না দিয়েই কোষাগারে টাকা ফেরত ইউএনওর

    ২৮ আগস্ট ২০২৬, ২২:১৭

    নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পরে গ্রেপ্তার ১৪

    নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পরে গ্রেপ্তার ১৪

    ২৮ আগস্ট ২০২৬, ১৯:৫৩

    আগামী বছর মিয়ানমারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু করবে রাশিয়া

    আগামী বছর মিয়ানমারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু করবে রাশিয়া

    ২৮ আগস্ট ২০২৬, ১৭:৩৯

    ইরান নিয়ে ‘সব বিকল্প’ খোলা রেখেছেন ট্রাম্প

    ইরান নিয়ে ‘সব বিকল্প’ খোলা রেখেছেন ট্রাম্প

    ২৮ আগস্ট ২০২৬, ১২:৪৫

    advertiseadvertise