Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

আগামী বছর মিয়ানমারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু করবে রাশিয়া

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১৭:৩৯
আগামী বছর মিয়ানমারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু করবে রাশিয়া

মিয়ানমারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সম্ভাব্য ডিজাইন প্রকাশ করেছে রোসাটম

মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু করার সম্ভাব্য তারিখ জানিয়েছে রুশ রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর ২০২৭ সালে বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু করার আশা প্রকাশ করেছে সংস্থাটি।

মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের সাম্প্রতিক মস্কো সফরের পর এমন ঘোষণা দিল রোসাটম। সফরে রাশিয়ার জ্বালানি বিনিয়োগ টানার জোর প্রচেষ্টা চালান তিনি।

রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ বলেছেন, ‘আমাদের একটি সামগ্রিক চুক্তির কাঠামো রয়েছে। আমরা নির্মাণস্থলে প্রবেশ করতে যাচ্ছি। মূল অর্থে এটিই কিন্তু নির্মাণের সূচনা।’

২০২৫ সালের মার্চে স্বাক্ষরিত একটি আন্তঃসরকার চুক্তিতে ১১০ মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহযোগিতার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এতে দুটি রিয়্যাক্টর থাকবে। পরবর্তী সময়ে এর ক্ষমতা ৩৩০ মেগাওয়াটে উন্নীত করার সুযোগ রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, রাশিয়ার পারমাণবিক আইসব্রেকার জাহাজে ব্যবহৃত রিয়্যাক্টরগুলোর আদলে তৈরি ‘RITM-200N’ চাপযুক্ত পানির রিয়্যাক্টর এখানে ব্যবহার করা হবে।

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন গত সপ্তাহে বলেছিলেন, প্রকল্পটি রাশিয়া-মিয়ানমার বন্ধুত্বের এক নতুন প্রতীক হয়ে উঠবে।

এই মাসের শুরুতে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মস্কো সফর করেন মিন অং হ্লাইংয়। সফরে তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিকে উভয় দেশের অন্যতম প্রধান প্রকল্প হিসেবে বর্ণনা করেন।

আরও পড়ুন

নেপালে মৃত বেড়ে ৫৪৭, নতুন বন্যার শঙ্কা

২৮ আগস্ট ২০২৬

জান্তা সরকার ২০২৩ সালে ইয়াঙ্গুনে একটি নিউক্লিয়ার ইনফরমেশন সেন্টার চালু করে। গত বছর পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ সুরক্ষার বিষয়ে তারা রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করে।

তবে চরম আর্থিক সংকটে থাকা এই জান্তা সরকার কীভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় মেটাবে তা স্পষ্ট নয়। পর্যবেক্ষকদের মতে, এটি রুশ সরকারের কাছ থেকে সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণের বোঝা নিতে পারে। বিদ্যুৎ কেন্দ্র থেকে আয় শুরু হলে এই ঋণ পরিশোধ করা হবে। অথবা মিয়ানমারের প্রচুর প্রাকৃতিক সম্পদের মাধ্যমেও এর মূল্য পরিশোধ করা হতে পারে।

মডুলার ডিজাইনের কারণে প্রকল্পটি শেষ হতে কয়েক বছর সময় লাগবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, নেপিদোর কাছাকাছি এলাকায় বানানো হবে এই বিদ্যুৎকেন্দ্র। তবে বিশ্লেষকরা এখানে মারাত্মক ঝুঁকির সতর্কবার্তা দিয়েছেন। মিয়ানমারের সামরিক বাহিনী বর্তমানে বিদ্রোহী যোদ্ধাদের বিরুদ্ধে একটি নৃশংস যুদ্ধে লিপ্ত। এর ফলে মারাত্মক কোনো দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে রাশিয়া ও মিয়ানমার অস্ত্র ও জ্বালানি থেকে শুরু করে পরিকাঠামো পর্যন্ত তাদের কৌশলগত সহযোগিতা বাড়িয়েছে। উভয় সরকারই বর্তমানে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রয়েছে। ফলে এই পারমাণবিক শক্তি তাদের যৌথ অংশীদারিত্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং লাওসের কাছেও পারমাণবিক প্রযুক্তি বিক্রি করছে রোসাটম।

তথ্যসূত্র: দ্য ইরাবতী

মিয়ানমাররাশিয়াপারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    প্রশ্ন ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদের ছেলের ৪ বছরের কারাদণ্ড

    প্রশ্ন ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদের ছেলের ৪ বছরের কারাদণ্ড