Agamir Somoy E-Paper
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় এশিয়া

নেপাল

হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১৯:৪৯
হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

ছবি: রয়টার্স

হিমবাহ ধসে নদীর পানি আটকে তৈরি হয়েছিল বিশাল এক হ্রদ। আশঙ্কা ছিল, যেকোনো সময় সেই হ্রদ ভেঙে নেমে আসতে পারে ভয়াবহ ঢল। তবে আপাতত সেই শঙ্কা কিছুটা কেটেছে। চীনের তিব্বত ও নেপাল সীমান্তের কাছে তৈরি হওয়া হ্রদটির পানি ধীরে ধীরে কমে আসছে বলে শনিবার জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি পানি সম্পদ মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শনিবার সকাল পর্যন্ত তোলা উপগ্রহচিত্রে দেখা গেছে, হ্রদটির পানি ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে। ফলে হ্রদটির আয়তনও কমছে। চীনের তিব্বত অঞ্চল ও নেপালের সীমান্তে দুটি নদীর মিলনস্থলে হ্রদটি তৈরি হয়েছে।

হ্রদের তলদেশের কিছু অংশ শনিবার বিকেলে দৃশ্যমান হয়ে ওঠে বলে জানিয়েছে সিসিটিভি।

পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, পুরেপু স্যাংপো নদীর ওপর তৈরি হ্রদটির আয়তন শনিবার ভোরে ছিল ৯৯ হাজার বর্গমিটার। আয়তনটি প্রায় ১৪টি ফুটবল মাঠের সমান। বৃহস্পতিবারের তুলনায় হ্রদটির আয়তন ২১ হাজার বর্গমিটার কমেছে।

বুধবার একটি হিমবাহ ধসে পাথর, বরফ, কাদা ও ধ্বংসাবশেষের প্রবল স্রোত হিমালয়ের নদী ব্যবস্থার ওপর দিয়ে নেমে আসে। এতে তিব্বত ও নেপালকে যুক্ত করা সীমান্তবন্দর এলাকা ভেসে যায়। শত শত মানুষ নিহত হন এবং হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন

নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

২৭ আগস্ট ২০২৬


ঝুঁকির ওপর নজরদারি

বিশেষজ্ঞ ও কর্তৃপক্ষ উপত্যকায় আরও বিপর্যয়ের অত্যন্ত উচ্চ ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন। বিশেষ করে হিমবাহের ধ্বংসাবশেষে তৈরি হ্রদটি ভাটির দিকে উদ্ধারকাজে হুমকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পানি স্বাভাবিকভাবে বের হয়ে যাওয়ায় পানি সম্পদ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা বলেছেন, হ্রদ থেকে পানির প্রবাহ কম বা নিয়ন্ত্রণযোগ্য থাকলে এবং দুই থেকে তিন দিনের মধ্যে পুরোপুরি কমে গেলে ভাটিতে অনুসন্ধান ও উদ্ধারকাজ নিরাপদে চালিয়ে যাওয়া সম্ভব।

হ্রদে কোনো অস্বাভাবিকতা দেখা দিলে দ্রুত উদ্ধারকর্মীদের জানানো হবে, যাতে তারা নিরাপদ স্থানে সরে যেতে পারেন। এ ক্ষেত্রে ৩০ মিনিটেরও বেশি সময় আগে সতর্কবার্তা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

রাষ্ট্রীয় প্রকৌশল ও উদ্ধারকারী প্রতিষ্ঠান চায়না আনেং বৃহস্পতিবার থেকে হ্রদটির পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রতিষ্ঠানটি হ্রদের চারপাশে রাডার ও চালকবিহীন উড়োজাহাজ মোতায়েন করেছে। এগুলোর মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে সিসিটিভি।

হ্রদ থেকে শুক্রবার প্রথম দফায় পানি উপচে পড়ায় উদ্ধারকাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতি মূল্যায়ন করে ঝুঁকি নিয়ন্ত্রণযোগ্য বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

হিমবাহ ধসের পাদদেশে আরও একটি বড় জলাধারের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের ভূতাত্ত্বিক দুর্যোগবিষয়ক কারিগরি নির্দেশনা কেন্দ্রের জ্যেষ্ঠ প্রকৌশলী চেন হংছি বললেন, ‘আমাদের ধারণা, এর আয়তন ১ লাখ ২০ হাজার বর্গমিটারের বেশি। তবে এর গভীরতা এখনো জানা যায়নি।’

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেছেন, দুটি হ্রদের পানি পুরোপুরি নেমে না যাওয়া পর্যন্ত বন্যার ঝুঁকি থেকেই যাবে।

নেপালআকস্মিক বন্যাহ্রদহিমবাহ ধস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    খাল খননে হরিলুট, শ্রমিকদের মজুরি না দিয়েই কোষাগারে টাকা ফেরত ইউএনওর

    খাল খননে হরিলুট, শ্রমিকদের মজুরি না দিয়েই কোষাগারে টাকা ফেরত ইউএনওর

    ২৮ আগস্ট ২০২৬, ২২:১৭

    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    ২৯ আগস্ট ২০২৬, ০৪:৫৪

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪১

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৩

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৫

    জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত

    জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত

    ২৯ আগস্ট ২০২৬, ০৪:০৮

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:১৮

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩০

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৪০

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:১৬

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:০৩

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:২৮

    advertiseadvertise