নেপালের ভয়াবহ বন্যার ক্ষত শুকানোর আগেই দেখা দিয়েছে আরও বড় বিপদের আশঙ্কা। তিব্বত সীমান্তের কাছে নদীর পানি আটকে তৈরি হয়েছে প্রায় ২০ লাখ ঘনমিটার পানির বিশাল একটি হ্রদ, যা ইতিমধ্যে উপচে পড়ছে। আগামী তিন দিনে এতে আরও ৩০ লাখ ঘনমিটার পানি ঢোকার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে চীনের পানি সম্পদ মন্ত্রণালয়। চীনা কর্তৃপক্ষ সতর্ক করেছে, পানির চাপ বাড়তে থাকলে হ্রদের বাঁধ ভেঙে হঠাৎ ভয়াবহ ঢল নামতে পারে।নেপালে ছোছেন খোলা ও পুরেপু স্যাংপো নদীর মিলনস্থলের কাছে এই জলাধার তৈরি হয়েছে। চীনা কর্তৃপক্ষ এর পরিস্থিতি নিবিড়ভাবে...