Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯
নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

ছবি: রয়টার্স

নেপালের ভয়াবহ বন্যার ক্ষত শুকানোর আগেই দেখা দিয়েছে আরও বড় বিপদের আশঙ্কা। তিব্বত সীমান্তের কাছে নদীর পানি আটকে তৈরি হয়েছে প্রায় ২০ লাখ ঘনমিটার পানির বিশাল একটি হ্রদ, যা ইতিমধ্যে উপচে পড়ছে। আগামী তিন দিনে এতে আরও ৩০ লাখ ঘনমিটার পানি ঢোকার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে চীনের পানি সম্পদ মন্ত্রণালয়। চীনা কর্তৃপক্ষ সতর্ক করেছে, পানির চাপ বাড়তে থাকলে হ্রদের বাঁধ ভেঙে হঠাৎ ভয়াবহ ঢল নামতে পারে।

নেপালে ছোছেন খোলা ও পুরেপু স্যাংপো নদীর মিলনস্থলের কাছে এই জলাধার তৈরি হয়েছে। চীনা কর্তৃপক্ষ এর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জলাধারটি ভেঙে গেলে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, তা জানতে সম্ভাব্য বন্যার পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। একই সঙ্গে জরুরি উদ্ধারকাজের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

ছোটচেন ও পুরুপে নদীর উৎপত্তি তিব্বতে। নেপালে প্রবেশের আগে নদী দুটি একসঙ্গে মিশেছে। নেপালে এই নদী ভোতে কোসি নামে পরিচিত। এটি ত্রিশূলী নদীর উজানের প্রধান শাখা নদী।

আরও পড়ুন

বন্যায় বিপর্যস্ত নেপালে প্রাণহানি ৩৫০ ছাড়াল

২৭ আগস্ট ২০২৬


নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় আকস্মিক ও শক্তিশালী বন্যায় প্রাণহানি, ব্যাপক অবকাঠামো ধ্বংস এবং শত শত মানুষ নিখোঁজ হওয়ার এক দিন পর এই সতর্কবার্তা এল।

নেপালের রসুয়া জেলায় ভোতে কোসি নদীতে বুধবার সকালে ভয়াবহ বন্যা আঘাত হানে। প্রবল স্রোত টিমুরে ও স্যাপ্রুবেসি এলাকা দিয়ে বয়ে যাওয়ার সময় সড়ক, সেতু, ভবনসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। পরে বন্যার পানি ভাটির দিকে ত্রিশূলী নদীর দিকে চলে যায়।

নেপালে উদ্ধারকারী দলগুলো বন্যার স্রোতে ভেসে যাওয়া মানুষের সন্ধান চালিয়ে যাচ্ছে। ভাটির কয়েকটি জেলা থেকেও মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও বন্যার ঝুঁকি মূল্যায়নের পাশাপাশি গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে চলাচল সীমিত করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন

আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালের চিত্র

২৭ আগস্ট ২০২৬


নতুন করে তৈরি হওয়া এই জলাধার ইতিমধ্যে জটিল উদ্ধারকাজের ঝুঁকি আরও বাড়িয়েছে। জলাধারটি ভেঙে গেলে হঠাৎ বিপুল পরিমাণ পানি ভাটির দিকে ধেয়ে যেতে পারে। এতে নদী অববাহিকার জনবসতি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা জলাধারটির পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পানিপ্রবাহ নিয়ে বিশ্লেষণ চালিয়ে যাবে। একই সঙ্গে সম্ভাব্য জরুরি উদ্ধার ও বন্যা নিয়ন্ত্রণ কার্যক্রমের প্রস্তুতিও নেওয়া হবে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

নেপালআকস্মিক বন্যাহ্রদতিব্বতচীন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা