Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

নেপালের ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৯৫

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ২২:৪৪
নেপালের ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৯৫

ছবি: রয়টার্স

নেপালের রসুয়ায় আকস্মিক বন্যায় অন্তত ৯৫ জনের মৃত্যু হয়েছে। এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৮৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৬০ জন বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী। এ ছাড়া ৩৯১ জন বিদেশি ও ৯৩ জন নেপালি পর্যটকের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। বন্যায় ১৯টি সেতু ও ৪০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গত এলাকায় উদ্ধার ও অনুসন্ধানকাজও ব্যাহত হচ্ছে।

বুধবার ভোরে নেপালের রসুয়া জেলার ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে নেপাল-চীন সীমান্তের রসুয়াগাধি এলাকার জনবসতি, সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। তিব্বতের সঙ্গে নেপালের গুরুত্বপূর্ণ সীমান্ত যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় শনাক্তের কাজ এখনো শেষ হয়নি। উদ্ধার ও অনুসন্ধানের জন্য ক্ষতিগ্রস্ত এলাকাজুড়ে বিভিন্ন দলের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

নিখোঁজ ৮৫ নিরাপত্তাকর্মীর মধ্যে নেপাল সেনাবাহিনীর ৪৪ জন, নেপাল পুলিশের ২৮ জন এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ১৩ জন সদস্য রয়েছেন। এ ছাড়া বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে যুক্ত আরও ৬০ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

বন্যায় যান চলাচলের উপযোগী ১৯টি সেতু এবং ৪০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্গত এলাকায় পৌঁছানো এবং উদ্ধারকাজ পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

এদিকে চীনের তিব্বতে কৈলাস-মানসসরোবর যাত্রায় যাওয়া প্রায় ৪০০ তীর্থযাত্রীর সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কাঠমান্ডুভিত্তিক টাচ কৈলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক বসু কুমার অধিকারী জানিয়েছেন, বুধবার ৩৯০ জন তীর্থযাত্রীর সীমান্ত পার হওয়ার কথা ছিল। তাদের মধ্যে ৯৩ জন নেপালের নাগরিক।

তিনি বললেন, ‘কয়েকজন ছাড়া বিকেল ৩টা পর্যন্ত আমরা তীর্থযাত্রীদের কারও সঙ্গে যোগাযোগ করতে পারিনি।’

নেপালের ট্রেকিং এজেন্সিজ অ্যাসোসিয়েশনের সভাপতি সাগর পান্ডে জানিয়েছেন, তীর্থযাত্রীদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং তাদের পরিস্থিতি জানার চেষ্টা চলছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

নেপালআকস্মিক বন্যাতিব্বতনিখোঁজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা