Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

  • তিব্বতে নিহত ৩, নিখোঁজ ৫৫৮ জন
আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১০:১৯
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

কাদায় আংশিকভাবে ডুবে থাকা ত্রিশূলীর ভবনগুলোর আকাশ থেকে তোলা দৃশ্য। ছবি: রয়টার্স

নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জনে। দেশটিতে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৫৭৯ জন। তাদের অধিকাংশই বিদেশি পর্যটক বলে জানা গেছে।

নেপালি পুলিশের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ১৬২ হয়েছে। আজ সকালে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ৬৪ জনের লাশ চিতওয়ান জেলার ভাটির এলাকা থেকে এবং আরও ২৬ জনের লাশ নওয়ালপরাসি পূর্ব থেকে উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এখনও নিখোঁজ থাকা শত শত মানুষের মধ্যে রয়েছেন ২৮ পুলিশ কর্মকর্তা।

জঙ্গল সাফারির জন্য পরিচিত পর্যটন কেন্দ্র চিতওয়ানসহ বেশ কয়েকটি পৌরসভাকে বন্যার পানি বৃদ্ধির কারণে রাখা হয়েছে উচ্চ সতর্কতায়।

এর আগে নেপাল জানিয়েছিল, প্রায় ৫৭৯ জন পর্যটক নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে ৪৬৬ জন বিদেশি।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির বরাতে বিবিসি জানিয়েছে, তিব্বতের জিরং কাউন্টিতে ভূমিধসে নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৮ জনে। এদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। মৃত্যু হয়েছে ৩ জনের।

জিরং-এর সীমান্তটি চীন ও নেপালের মধ্যে পর্যটক ও যানবাহন চলাচলের প্রধান সংযোগস্থল।

‘আমার স্ত্রী এখনও কাদার নিচে কোথাও আছে’

বন্যা থেকে উদ্ধার হওয়া কেশব প্রসাদ বরাল ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে বলেছেন, নেপাল-তিব্বত সীমান্তে বন্যাটি সরাসরি আমাদের দিকে ধেয়ে আসা কাদার এক বিশাল স্রোতের মতো মনে হচ্ছিল।

একটি ছোট হাসপাতালে এখন চিকিৎসাধীন ৬৮ বছর বয়সী এই ব্যক্তি। তিনি বললেন, পানি তার বাড়িতে ঢোকার আগেই উঠে যায় অনেক উঁচুতে।

তিনি তখন তার স্ত্রীর হাত ধরার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি ভেসে যান, যোগ করেন কেশব।

এই ব্যক্তির তথ্য অনুযায়ী, প্রায় এক ঘণ্টা পর পানি কমার আগে কাদা তার বাড়ির উপরের তলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল।

তাকে উদ্ধার কীভাবে করা হলো জানালেন তিনি সে গল্প। বললেন, চার-পাঁচ ঘণ্টা পর, আমাকে উদ্ধার করতে একটি হেলিকপ্টার এলো।

দুঃখের সঙ্গে জানালেন স্ত্রী হারানোর কথা। তার ভাষ্য, ‘আমার স্ত্রী এখনও কাদার নিচে কোথাও আছে। সে আর নেই।’

গতকাল বুধবার সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যার পর নেপালের রাসুয়া জেলা ও চীনের তিব্বতের গিরং অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। সড়ক, সেতু, ঘরবাড়ি ও বিদ্যুৎ প্রকল্পের অবকাঠামো ভেসে গেছে বন্যার পানিতে।

আরও পড়ুন

‘আমার স্ত্রী এখনো কাদার নিচে কোথাও আছে’

২৭ আগস্ট ২০২৬

আরও পড়ুন

নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

২৭ আগস্ট ২০২৬

নেপালে ভূমিকম্প ও বন্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা