Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

এনডিটিভি
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৫:৩১
নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নেপাল ও চীন সীমান্তের কাছে উজানে একটি বাঁধে এখনো বিপুল পরিমাণ পানি জমে আছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বাঁধটি ভেঙে গেলে ওই এলাকায় দ্বিতীয় দফায় শক্তিশালী বন্যার ঢল নামতে পারে।

কাঠমান্ডুভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) এ সতর্কতা জানিয়েছে। সংস্থাটি হিন্দুকুশ হিমালয় অঞ্চলের আট দেশ ভারত, নেপাল, ভুটান, চীন, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার ও আফগানিস্তান নিয়ে কাজ করে।

আইসিআইএমওডির তথ্য অনুযায়ী, ২৬ আগস্ট আকস্মিকভাবে বিপুল পরিমাণ পানি, পলি ও পাথর ভোটেকোশী ও ত্রিশূলী নদী ব্যবস্থার দিকে নেমে আসে। কয়েক মিনিটের মধ্যেই নদীগুলোর পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

সংস্থাটির জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি বিভাগের প্রধান কিয়াংগং ঝাং বলেন, গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত একই এলাকা এবারও হুমকির মুখে পড়েছে। ভোতে কোশি নদীর শাখা লেন্দে খোলায় একটি সম্ভাব্য বরফধসকে বন্যার কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে। তবে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। নেপাল-চীন সীমান্তের কাছে উজানে একটি বাঁধে পানি আটকে থাকায় দ্বিতীয় দফায় বন্যার আশঙ্কা রয়েছে। এ কারণে জিলং বন্দর এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

নেপালে বন্যা-ভূমিধস: বাংলাদেশের শোক, পাশে থাকার আশ্বাস

২৭ আগস্ট ২০২৬


আইসিআইএমওডির বিজ্ঞানীরা বলছেন, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত একই নদী অববাহিকার একটি অংশ আবারও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সম্ভাব্য প্রভাব বিবেচনায় নুওয়াকোট ও ধাদিং জেলার আরও ভাটির এলাকাগুলোও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, এবারের বন্যায় অবকাঠামোর পাশাপাশি পানিপ্রবাহ পর্যবেক্ষণের ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর তীরবর্তী জনবসতি ও স্থানীয় সম্প্রদায়গুলোও নতুন করে ঝুঁকির মধ্যে পড়েছে।

স্থানীয় সময় বুধবার সকাল ৯টার দিকে ভোতে কোশি অববাহিকায় পানির উচ্চতা দ্রুত বাড়তে শুরু করে। পরে সেই পানি ভোতে কোশি নদী হয়ে ত্রিশূলী নদী ব্যবস্থায় প্রবাহিত হয়।

বিজ্ঞানীদের প্রাথমিক ধারণা, উঁচু পাহাড়ে বড় ধরনের বরফ ও পাথরের ধস থেকে এই আকস্মিক ঢলের সৃষ্টি হয়ে থাকতে পারে। ক্ষতিগ্রস্ত এলাকার ভিডিও ও অন্যান্য পর্যবেক্ষণ বিশ্লেষণ করে তারা ধারণা করছেন, বিপুল পরিমাণ বরফ ও পাথরের ধ্বংসাবশেষ ভোতে কোশি নদীর শাখা লেন্দে খোলায় পড়ে নদীর প্রবাহে বড় ধরনের পরিবর্তন ঘটিয়ে থাকতে পারে। এর ফলে পানি, পলি, পাথর ও অন্যান্য ধ্বংসাবশেষ মিলে শক্তিশালী ঢল তৈরি হয়ে থাকতে পারে।

আরেকটি সম্ভাবনাও খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা। তাদের ধারণা, ভূমিধসের ধ্বংসাবশেষ নদীর কোনো সরু অংশ আটকে দিয়ে অস্থায়ী প্রাকৃতিক বাঁধ তৈরি করতে পারে। এর পেছনে পানি জমতে থাকলে বাঁধটি হঠাৎ ভেঙে গিয়ে আবারও বড় ধরনের বন্যা হতে পারে। উজানের কিছু অংশে এমন বাধা এখনো থাকতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

নেপাল ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩

২৭ আগস্ট ২০২৬



বন্যার সময় রেকর্ড হওয়া অস্বাভাবিক ভূকম্পন সংকেতও বিশ্লেষণ করছেন বিজ্ঞানীরা। প্রাথমিকভাবে জিলংয়ের একটি পর্যবেক্ষণকেন্দ্রে অস্বাভাবিক সংকেত পাওয়া গেছে। কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে। ঝাংমুতেও আরেকটি পর্যবেক্ষণকেন্দ্রে একই ধরনের সংকেত পাওয়া গেছে। এগুলো তুষারধস বা বড় ধরনের ভূমিধসের সঙ্গে সম্পর্কিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এসব ভূকম্পন সংকেতের সঙ্গে বন্যার সরাসরি কারণগত সম্পর্ক এখনো প্রতিষ্ঠিত হয়নি বলে জানিয়েছে আইসিআইএমওডি।

বন্যার তীব্রতা বোঝা গেছে নদীর পানির উচ্চতা অস্বাভাবিক দ্রুত বেড়ে যাওয়ায়। গালছিতে ত্রিশূলী নদীর পানি মাত্র ৩০ মিনিটে সর্বোচ্চ ৯ মিটার বেড়েছে। একই সময়ে মালেখুতে পানির উচ্চতা বেড়েছে ৭ মিটার। এত অল্প সময়ে পানির উচ্চতা এতটা বেড়ে যাওয়াকে উজান থেকে বিপুল পরিমাণ পানি ও ধ্বংসাবশেষ নেমে আসার ইঙ্গিত হিসেবে দেখছেন বিজ্ঞানীরা।

আইসিআইএমওডির দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক বিশেষজ্ঞ শাশ্বত সান্যাল বলেন, ১৪ মাসের মধ্যে লেন্দে খোলা নদীতে দুইবার বন্যা হয়েছে। এবার সম্ভবত একটি বরফধস নদীর প্রবাহ আটকে দিয়ে আকস্মিক ঢলের সৃষ্টি করেছে। তবে আরও তথ্য পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে। তার ভাষায়, এগুলো পরস্পর সম্পর্কিত ধারাবাহিক দুর্যোগ। হিমবাহমণ্ডলীয় কোনো ঘটনা কয়েক ঘণ্টার মধ্যেই জনবসতিতে বন্যার রূপ নিতে পারে।

আরও পড়ুন

এখনো নিখোঁজ ৫৭৯, নেপালে আকস্মিক এই বন্যার কারণ কী

২৬ আগস্ট ২০২৬

আইসিআইএমওডির জ্যেষ্ঠ ক্রায়োস্ফিয়ার বিশেষজ্ঞ মোহাম্মদ ফারুক আজম বলেন, হিমবাহ, তুষার ও পারমাফ্রস্ট-সংক্রান্ত ঝুঁকি ক্রমেই স্পষ্ট হচ্ছে। এ ধরনের আন্তসীমান্ত দুর্যোগ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের প্রতি সংহতি জানিয়েছেন আইসিআইএমওডির মহাপরিচালক পেমা গ্যামশো। তিনি বলেন, হঠাৎ ও অপ্রত্যাশিতভাবে আঘাত হানা এই বিপর্যয়ে তাঁরা গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার পাশাপাশি সম্ভব হলে সহায়তা দেওয়ার কথাও জানান তিনি।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে হিন্দুকুশ হিমালয় অঞ্চলের হিমবাহ, তুষার, পারমাফ্রস্ট ও পাহাড়ের ঢালে পরিবর্তন দেখা যাচ্ছে। তবে এবারের বন্যায় জলবায়ু পরিবর্তনের ঠিক কতটা প্রভাব রয়েছে, তা বলার মতো পর্যাপ্ত তথ্য এখনো পাওয়া যায়নি।

বর্তমানে জলপ্রবাহ, ভূকম্পন ও স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ করছেন বিজ্ঞানীরা। তবে তাৎক্ষণিক অগ্রাধিকার হলো উজানে সন্দেহ করা প্রাকৃতিক বাঁধটি কতটা স্থিতিশীল, তা নির্ধারণ করা। ফলে ভোতে কোশি ও ত্রিশূলী নদী ব্যবস্থার তীরবর্তী বাসিন্দাদের জন্য বিপদ এখনো পুরোপুরি কাটেনি। দ্বিতীয় দফার বন্যার আশঙ্কায় সরিয়ে নেওয়া ও পরিস্থিতি পর্যবেক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

নেপালআকস্মিক বন্যাসতর্কতা
    শেয়ার করুন:
    Advertisement
    জামায়াত এমপি শাহজাহানের ‘পিএস’ নিয়ে অস্থির প্রশাসন

    জামায়াত এমপি শাহজাহানের ‘পিএস’ নিয়ে অস্থির প্রশাসন

    ২৬ আগস্ট ২০২৬, ০৭:৪৮

    অস্তিত্বহীন কর্মীর নামে অনুদান উত্তোলন

    অস্তিত্বহীন কর্মীর নামে অনুদান উত্তোলন

    ২৬ আগস্ট ২০২৬, ১২:২৫

    সীতাকুণ্ডে সাঁকো পার হয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে, নেই জনবল

    সীতাকুণ্ডে সাঁকো পার হয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে, নেই জনবল

    ২৬ আগস্ট ২০২৬, ০৮:২১

    অন্ধকার খুপরিতেই কেটে যাচ্ছে সালেহার জীবন

    অন্ধকার খুপরিতেই কেটে যাচ্ছে সালেহার জীবন

    ২৬ আগস্ট ২০২৬, ১২:২৪

    পৌনে ৩ বিলিয়ন ডলার ঋণ চাওয়া হবে কোরিয়ার কাছে

    পৌনে ৩ বিলিয়ন ডলার ঋণ চাওয়া হবে কোরিয়ার কাছে

    ২৬ আগস্ট ২০২৬, ১২:২১

    সেফটি ভালভে আটকে রূপপুর

    সেফটি ভালভে আটকে রূপপুর

    ২৬ আগস্ট ২০২৬, ১০:৫৬

    বিদিশার প্রতারণার জাল

    বিদিশার প্রতারণার জাল

    ২৬ আগস্ট ২০২৬, ১৫:০৮

    ঢাকা-দিল্লির রেল বৈঠক হচ্ছে না

    ঢাকা-দিল্লির রেল বৈঠক হচ্ছে না

    ২৬ আগস্ট ২০২৬, ১২:২১

    ‘চাপের বিচারে’ নির্দোষদের হাহাকার

    ‘চাপের বিচারে’ নির্দোষদের হাহাকার

    ২৬ আগস্ট ২০২৬, ১২:১৯

    সন্তানদের সম্পত্তি লিখে দিলেও ভোগদখলে থাকবেন মা-বাবা

    সন্তানদের সম্পত্তি লিখে দিলেও ভোগদখলে থাকবেন মা-বাবা

    ২৬ আগস্ট ২০২৬, ১৭:২১

    হরমুজে নৌ-চলাচল চালু নিয়ে ইরান-ওমানের সমঝোতা

    হরমুজে নৌ-চলাচল চালু নিয়ে ইরান-ওমানের সমঝোতা

    ২৬ আগস্ট ২০২৬, ১৮:১৬

    রাজধানীর রাতের রাস্তা যেন পথচারীদের মৃত্যুফাঁদ

    রাজধানীর রাতের রাস্তা যেন পথচারীদের মৃত্যুফাঁদ

    ২৬ আগস্ট ২০২৬, ১৮:১৪

    যুক্তরাষ্ট্রের ওপর ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

    যুক্তরাষ্ট্রের ওপর ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

    ২৬ আগস্ট ২০২৬, ১১:২৩

    ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, বিভ্রান্ত ভক্তরা

    ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, বিভ্রান্ত ভক্তরা

    ২৬ আগস্ট ২০২৬, ১৮:৪৩

    ছয় মাসে খুনের অর্ধেকই ঢাকা-চট্টগ্রামে

    ছয় মাসে খুনের অর্ধেকই ঢাকা-চট্টগ্রামে

    ২৬ আগস্ট ২০২৬, ১২:১৯

    advertiseadvertise