Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আপনি কি জানেন

বালুর এই সমুদ্রে প্রাচীনকালে হ্রদ থাকলেও মানব বসতি হয়নি কেন?

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৬:৩৩
শেয়ার করুন:
বালুর এই সমুদ্রে প্রাচীনকালে হ্রদ থাকলেও মানব বসতি হয়নি কেন?

বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন বালুময় মরুভূমি রুব আল খালি

কল্পনা করুন তো, মাইলের পর মাইল শুধুই বালু আর বালু। কোনো গাছপালা নেই, সবুজ নেই, চারদিকে শুধু এক খাঁ খাঁ মরুভূমি। মধ্যপ্রাচ্যের আরব উপদ্বীপে বিশ্বের সবচেয়ে বড় এই বালুকা সাগরের নাম ‘রুব আল খালি’, যাকে আমরা একনামে ‘এম্পটি কোয়ার্টার’ বা খালি প্রান্তর বলে জানি। প্রায় ১,০০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই মরুভূমি আজ যতই ভয়ঙ্কর হোক না কেন, বিজ্ঞানীরা বলছেন এককালে অর্থাৎ হাজার হাজার বছর আগের বরফযুগে কিন্তু এই জায়গাটা এমন ছিল না। তখন এখানে রীতিমতো বৃষ্টি হতো, তৈরি হতো ছোট-বড় হ্রদ আর সবুজ ঘাসে ঢাকা চারণভূমি। আর সেই সুবাদে আফ্রিকা থেকে যখন আদিম মানুষের দল এশিয়া বা অন্য কোথাও যাওয়ার জন্য পা বাড়িয়েছিল, তখন এই মরুভূমির হ্রদগুলোই ছিল তাদের পথ চলার মূল ভরসা–এমনটাই ভাবতেন বিশেষজ্ঞরা।

কিন্তু সম্প্রতি বিজ্ঞানীদের করা এক নতুন ও চমকপ্রদ গবেষণা সেই ধারণাকে পুরোপুরি উল্টে দিয়েছে! 'নেচার' জার্নালে প্রকাশিত এই গবেষণার জন্য একদল বিজ্ঞানী প্রায় ১,৫০০ কিলোমিটার পথ হেঁটে রুবা আল খালি মরুভূমি চষে ফেলেছেন। তাঁরা সেখানে ১২৫টি জায়গা ঘুরে দেখেছেন এবং অবাক হয়ে লক্ষ্য করেছেন যে, তার মধ্যে ৫৫টি জায়গাতেই প্রাচীন মিষ্টি জলের হ্রদের স্পষ্ট চিহ্ন রয়ে গেছে। অথচ হাজার হাজার বছর আগের এত হ্রদ আর জলের সন্ধান মিললেও, সেখানে মানুষের তৈরি কোনো হাতিয়ার, চুলার ছাই বা একটুখানি বসতিরও কোনো চিহ্ন পাওয়া যায়নি! গবেষকরা একে একে সব হ্রদের তীরে গিয়ে দাঁড়িয়েছেন, কিন্তু মানুষের হাতের ছোঁয়ার বিন্দুমাত্র নিদর্শনও খুঁজে পাননি।
তাহলে আসল ঘটনা কী? জল তো জীবনের জন্য সবচেয়ে জরুরি জিনিস, তাহলে জল থাকার পরও আদিম মানুষ সেখানে স্থায়ীভাবে থাকল না কেন? বিজ্ঞানীদের ব্যাখ্যা হলো–বেঁচে থাকার জন্য শুধু জল থাকলেই চলত না, আদিম মানুষের আরও একটা মারাত্মক জিনিসের প্রয়োজন ছিল, আর তা হলো–ধারালো অস্ত্র বানানোর উপযোগী শক্ত পাথর!
তখনকার দিনে শিকার করা, মাংস কাটা কিংবা আত্মরক্ষার জন্য পাথরের হাতিয়ার বানানো ছিল মানুষের জীবনের সবচেয়ে বড় শর্ত। অথচ গবেষকরা অবাক হয়ে দেখলেন, মরুভূমির ভেতরে যে হ্রদগুলো ছিল, তার আশেপাশের মাটির গঠন এমন যে সেখানে কোনো কাজের পাথরই পাওয়া যায় না! ওই ১২৫টি হ্রদ এলাকার মধ্যে মাত্র ১০টি জায়গায় এমন পাথর মিলেছে। আর সেগুলোও ছিল একেবারে মরুভূমির সীমানার বাইরে। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন, জল পাওয়ার যোগ্য এলাকাগুলোর প্রায় ৫৭ শতাংশ জুড়েই হাতিয়ার বানানোর মতো কোনো পাথরই ছিল না।
যেখানে জল আর পাথর দুটোই একসঙ্গে পেত মানুষ, কেবল সেখানেই তারা আস্তানা গাড়ত। অর্থাৎ, মরুভূমির বুকে হঠাৎ একটা মিষ্টি জলের হ্রদ পেলেও মানুষ সেখানে হুট করে শহর বা বসতি বানিয়ে ফেলতে পারত না। জলের পাশাপাশি পাথরের অস্ত্র না থাকায় বিশ্বের সবচেয়ে বড় এই বালির সমুদ্র সেকালে মানুষের কাছে এক দুর্গম গোলকধাঁধাই রয়ে গিয়েছিল!

সূত্রঃ সাইন্স এলার্ট

মরুভূমিরুব আল খালিমধ্যপ্রাচ্যহ্রদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ