সাধারণত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ার ঘোষণার সঙ্গে সঙ্গেই বিক্রেতারা বাড়িয়ে দেন পণ্য ও সেবার মূল্য। তবে এবার নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন ও এখনো সম্পূর্ণ কার্যকর না হওয়ায় বাজারে এর বড় কোনো নেতিবাচক প্রভাব দেখা যায়নি এখনো। এরপরও কাঁচাবাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন মানুষ। মাছ, মুরগি, ডিম, সবজিসহ সবকিছুর দামই বাড়তি।
মাসের শুরুতেই হাতে বেতন; কিন্তু বাজারের ব্যাগ হাতে নিতেই হিসাবের খাতা এলোমেলো। গত সপ্তাহে যে টমেটো ছিল কেজি ৯০-১০০ টাকা, সপ্তাহ না ঘুরতেই তা ঠেকেছে ১২০-১৩০ টাকায়। বেগ...