Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বোয়ালমারী পৌরসভা

কাজ ছাড়াই বেতন নিচ্ছেন ১৮ কর্মকর্তা-কর্মচারী

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৬
কাজ ছাড়াই বেতন নিচ্ছেন ১৮ কর্মকর্তা-কর্মচারী

ছবি: আগামীর সময়

প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জনবলের চাপে নাজেহাল ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা। মোট ৪৬ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ২৫ থেকে ৩০ জন নিয়মিত দায়িত্ব পালন করলেও বাকি ১৮ জনের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কাজ না করেই প্রতি মাসে লাখ লাখ টাকা বেতন-ভাতা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

সচল পানি সরবরাহ ব্যবস্থা না থাকলেও পাম্প চালক, বছরে দু-একবার রোলার ব্যবহার হলেও একাধিক রোলার চালকসহ বিভিন্ন অপ্রয়োজনীয় পদে জনবল বহাল রাখায় পৌরসভার আর্থিক সক্ষমতা ভেঙে পড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০০ সালে বোয়ালমারী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রায় দুই দশক প্রয়োজনীয় সংখ্যক জনবল দিয়েই এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। তবে ২০২২ সালে তৎকালীন সরকার দলীয় মেয়র সেলিম রেজা লিপনের আমলে রাজনৈতিক ও আর্থিক সুবিধা নিশ্চিত করতে একযোগে ১৬ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর থেকেই পৌরসভার জনবল ও ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়।

সরেজমিন ও স্থানীয়দের অভিযোগে জানা গেছে, তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন পদ যেমন- বাজার পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, কার্য সহকারী, অফিস সহকারী, অফিস সহায়ক ও ট্রাক চালক পদে প্রয়োজনের চেয়ে অনেক বেশি জনবল রয়েছে। বর্তমানে পৌরসভায় কোনো সচল পানির পাম্প বা পানি সরবরাহের ব্যবস্থা নেই। অথচ হাবিবুল্লাহ হাবিব নামে একজন পাম্প চালক ও মুরাদ নামে একজন পাইপলাইন মেকানিক নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন। এমনকি পানি সরবরাহ না থাকলেও পানির বিল আদায়ের জন্য একজন কর্মকর্তা বহাল রয়েছেন।

আরও পড়ুন

বিনা বেতনে ৫ বছর ধরে ‘অরক্ষিত রেলক্রসিং’ পাহারা দিচ্ছেন ইসলাম

৩০ সেপ্টেম্বর ২০২৬

একই চিত্র দেখা গেছে রোলার ও টিকাদান কার্যক্রমেও। বছরে মাত্র দু-একবার রোলার ব্যবহার করা হলেও মিজানুর রহমান ও রফিকুল ইসলাম নামে দুজন চালক প্রতি মাসে নিয়মিত বেতন তুলছেন। এ ছাড়া পৌরসভায় টিকাদানকারী পদে দুজন এবং সুপারভাইজার পদে একজন কর্মরত থাকলেও পৌরবাসী তাদের মাধ্যমে কোনো নিয়মিত টিকাদান কার্যক্রম পরিচালিত হতে দেখেননি।

কাজ না করে বেতন নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন পৌর নির্বাহী কর্মকর্তা সিকদার মনিরুজ্জামান। তার ভাষ্য, পদের বিপরীতে নির্দিষ্ট কাজ না থাকলেও সংশ্লিষ্ট কর্মীরা পৌরসভার অন্যান্য দাপ্তরিক ও মাঠপর্যায়ের কাজের সঙ্গে যুক্ত আছেন। কেউ বসে বেতন নিচ্ছেন না।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক এস এম রকিবুল হাসান জানান, নিয়মতান্ত্রিক পন্থায়ই শূন্য পদগুলোতে কর্মী নিয়োগ দেয়া হয়েছিল। কিছু প্রকল্প রয়েছে যেগুলোতে আপাতত কাজ বন্ধ আছে। তবে কোনো কর্মচারীরই বসে বসে বেতন নেয়ার সুযোগ নেই। আমরা তাদের বিভিন্ন বিকল্প প্রকল্পে ব্যবহার করছি।

বোয়ালমারী পৌরসভাবেতনকর্মকর্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না