Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

  • সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু
আসাফ-উদ-দৌলা নিওন, বগুড়া
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০
কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

রনজিলা পারভীন ১৯৯১ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর হয়েছেন প্রধান শিক্ষক। আগামী বছরই তার অবসরে যাওয়ার কথা ছিল। নব্বইয়ের দশক থেকেই তাকে দেখছেন গ্রামবাসী। সবার সঙ্গে তার ছিল সখ্য। বিদ্যালয়ের প্রতি রনজিলা ছিলেন দায়িত্বশীল। কোনো শিক্ষার্থী এক দিন ক্লাসে না এলে তার বাড়িতে খোঁজ নিতেও যেতেন তিনি।

৩৫ বছরের শিক্ষক জীবনে শিক্ষার্থীদের প্রতি এমন মমতায় তিনি হয়ে উঠেছিলেন সবার প্রিয়। সেই শিক্ষকই গত শনিবার ঢাকায় ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। গতকাল রবিবার তার মরদেহ যখন প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণে আনা হয়, শেষবারের মতো দেখতে ছুটে আসেন সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামের মানুষ।

নিহতের স্বজনরা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন রনজিলা পারভীন। এজন্য শুক্রবার রাতে স্বামী মতিউর রহমান মতিনের সঙ্গে যান ঢাকায়। গত শনিবার রাজধানীর ফার্মগেট এলাকায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসক দেখিয়ে সেদিনই বাড়ি ফেরার কথা ছিল। সকালে রিকশায় যাচ্ছিলেন হাসপাতালে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে আসতেই পেছন থেকে তার ব্যাগ ধরে টান দেয় একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা। এ সময় অটোরিকশা থেকে পড়ে তার মাথায় আঘাত লাগে। পরে তার স্বামী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রনজিলা পারভীনের মৃত্যুর খবরে প্রতিবেশী থেকে শুরু করে বিদ্যালয়ের আশপাশের সবাই মর্মাহত হয়ে পড়েন। স্থানীয়দের দাবি অনুযায়ী বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনা হয় রনজিলার মরদেহ।

সীমা নামে স্থানীয় এক নারী বললেন, ‘বিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী ছিলাম আমি। তারপর আমার দুই মেয়ে এই প্রাথমিকে পড়ালেখা করেছে। রনজিলা আপা তাদের শিক্ষক ছিলেন। এ রকম একটা মানুষের সঙ্গে এমন ঘটনা ঘটল...’— কান্নার কারণে আর কথাই বলতে পারেননি সীমা।

প্রধান শিক্ষকের অকালমৃত্যুতে শোকে মুহ্য তার শিক্ষার্থীরাও। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়মের ভাষায়, ‘ম্যাডাম আমাদের খুব ভালোবাসতেন। আমরা যদি স্কুলে না যেতাম, তাহলে বাড়িতে ফোন করতেন। না হলে বাড়িতে চলে যেতেন। পড়া না পারলে বুঝিয়ে দিতেন।’

এ ঘটনার বিচার চেয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য দুলাল সরকার। তার আশা, এ ঘটনার সুষ্ঠু বিচার হবে। যাতে আর কারও পরিবারে এমন ঘটনা না ঘটে।

রনজিলা পারভীনের স্বামী মতিউর রহমান নিউ মার্কেটে ব্যবসা করেন। তাদের সংসারে একটিই মেয়ে রাইসা আক্তার। সে শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। মাকে হারিয়ে কথাও হারিয়ে ফেলেছে সে।

এ ঘটনায় ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন রনজিলার স্বামী মতিউর রহমান। বাগবাড়ী বালিকা বিদ্যালয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের বাড়ির পেছনে। এজন্য তার কাছে মতিউর রহমানের আবেদন, ‘আর কোনো শিক্ষকের যেন এভাবে অকালে রাস্তায় প্রাণ দিতে না হয়। দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয়।’

দুপুরে বাগবাড়ী সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রনজিলার জানাজা। এরপর নেওয়া হয় উপজেলার দাঁড়াইল বাজার গ্রামের বাড়িতে। সেখানে বিকালে আরেকটি জানাজা শেষে দাফন করা হয়।

রনজিলাশিক্ষকছিনতাইকারীবগুড়াবাগবাড়ীবালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৫

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৪

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৪

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৪

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৩১

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৫৫

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:২০

    এ বঞ্চনার শেষ কোথায়?

    এ বঞ্চনার শেষ কোথায়?

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:০৮

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৫৩

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    ৩০ আগস্ট ২০২৬, ২২:৪৪

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৪৫

    advertiseadvertise