Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ২০:৫৫
শেয়ার করুন:
দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

দীর্ঘদিন ধরে আটকে থাকা বীমা দাবি পরিশোধের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। প্রথম ধাপে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘদিনের বকেয়া পাওনার আংশিক মেটানো হয়েছে।

আজ রবিবার থেকে প্রতিষ্ঠানটির ৫২৩ জন গ্রাহকের অনুকূলে মোট ৫ কোটি ৪২ লাখ টাকা পরিশোধ করা হয়।

আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের সরাসরি নির্দেশনা ও তত্ত্বাবধানে এই অর্থ হস্তান্তর সম্পন্ন হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কোম্পানির সিকিউরিটি বন্ড নগদায়ন করে সরাসরি ব্যাংক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে গ্রাহকদের ব্যাংক হিসাবে টাকা পাঠানো হয়েছে।

দেশের বীমা খাতে বছরের পর বছর মেয়াদ পূর্তির টাকা বা বীমা দাবি না পেয়ে চরম ভোগান্তির শিকার হয়ে আসছেন হাজার হাজার সাধারণ গ্রাহক। নির্দিষ্ট সময়ে টাকা না পাওয়া, বীমা প্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনা এবং অর্থ আত্মসাতের কারণে তৈরি হওয়া আস্থার সংকটে বীমা গ্রাহকদের দৈনন্দিন ও পারিবারিক আর্থিক নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছিল। আইডিআরএ-এর এই কঠোর ও তদারকিমূলক পদক্ষেপে দীর্ঘদিনের সেই ভোগান্তি অবসানের নতুন আশার সঞ্চার হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ফারইস্টের অবশিষ্ট বকেয়া দাবিগুলোও পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। এর জন্য কোম্পানির স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রিসহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বীমা গ্রাহকদের স্বার্থ সুরক্ষা, খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধারে আইডিআরএ কাজ করে যাচ্ছে উল্লেখ করে আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন জানান, এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় আগামী সেপ্টেম্বর মাসে আরও ৭টি বীমা কোম্পানির আটকে থাকা দীর্ঘদিনের অপরিশোধিত দাবি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

টাকাফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!