ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কোম্পানির প্রায় ৭০ কোটি ১৯ লাখ ৯৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. সজিব আহমেদ বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ গত ১ অক্টোবর মামলাটি দায়ের করেছেন।দুদকের মামলার এজাহার অনুযায়ী, আসামিরা পরস্প...