Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলকে প্রধান আসামি করে দুদকের মামলা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৮:২৭
ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলকে প্রধান আসামি করে দুদকের মামলা

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কোম্পানির প্রায় ৭০ কোটি ১৯ লাখ ৯৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. সজিব আহমেদ বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ গত ১ অক্টোবর মামলাটি দায়ের করেছেন।

দুদকের মামলার এজাহার অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইনভেস্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপমেনট সাব কমিটি (আইডিআরসি)-এর সভার সিদ্ধান্তকে ব্যবহার করে জমি ও ভূমি উন্নয়নসংক্রান্ত কাজের নামে ভুয়া বিল-ভাউচার প্রস্তুত করেছেন। এসব বিলের বিপরীতে বিভিন্ন চেক ও নগদ অর্থ উত্তোলনের মাধ্যমে কোম্পানির বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক সিইও মো. হেমায়েত উল্লাহ, সাবেক প্রধান প্রকৌশলী আমীর মোহাম্মদ ইব্রাহীম, সাবেক কোম্পানি সচিব সৈয়দ আব্দুল আজিজ, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ আলমগীর কবির সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শেখ আব্দুর রাজ্জাক ও সাবেক হেড অব ইন্টারনাল অডিট মো. কামাল হোসেন হাওলাদার।

দুদকের নথিতে বলা হয়েছে, ২০১৮ সালের ৫ জুন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ইনভেস্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপমেনট সাব কমিটি (আইডিআরসি)-এর ২৭৬তম সভায় ভূমি ও ভূমি উন্নয়নসংক্রান্ত বিভিন্ন কাজের জন্য ১০০ কোটি টাকার একটি প্রভিশনাল বাজেট অনুমোদনের সুপারিশ করা হয়। ওই বাজেটের আওতায় জমি-সংক্রান্ত ব্যবস্থাপনা, সুরক্ষা ও উন্নয়নসহ বিভিন্ন খাতে অর্থ ব্যয়ের কথা উল্লেখ করা হয়েছিল। তবে দুদকের তদন্তে এসব অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রকৃত কাজ না করে ভুয়া বিল-ভাউচার প্রস্তুতের অভিযোগ পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, বিভিন্ন তারিখে জমি ও ভূমি উন্নয়নের নামে একাধিক ভুয়া ডকুমেন্ট ও বিল তৈরি করে চেকের মাধ্যমে অর্থ উত্তোলন করা হয়। তদন্তে ১৫টি চেকের মাধ্যমে ৬৯ কোটি ১৯ লাখ ৯৯ হাজার টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে বলে দুদকের নথিতে উল্লেখ রয়েছে। এ ছাড়া গ্রাহকদের বীমা পলিসির মেয়াদ শেষ হওয়ার পর তাদের পাওনা অর্থ ব্যাংক ড্রাফট বা প্রাপকের নামে যথাযথভাবে পরিশোধ না করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে চেক ইস্যু এবং নগদ উত্তোলনের অভিযোগও তদন্তে উঠে এসেছে।

এছাড়া, ফারইস্টের তৎকালীন চেয়ারম্যান মো. নজরুল ইসলামের স্বাক্ষরিত চেকসহ বিভিন্ন চেকের মাধ্যমে অর্থ উত্তোলন করা হয়েছে। সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেমায়েত উল্লাহ, কোম্পানি সচিব সৈয়দ আব্দুল আজিজ, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর কবির এবং অন্য আসামিদের যোগসাজশে এসব অর্থ আত্মসাত করা হয়েছে।

দুদকের ভাষ্য অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অর্থ আত্মসাৎ করেছেন। এ ঘটনায় দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সদুদকমামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর