Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ২০:৩১
গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

জন র‍্যাটক্লিফ- রয়টার্স

ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের গোপন তৎপরতার নতুন তথ্য সামনে এসেছে। সিআইএপ্রধান জন র‍্যাটক্লিফের গোপন মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছে অ্যাক্সিওস। যুদ্ধের শান্তি আলোচনা ফের শুরু করার সম্ভাবনাও ওই সফরে আলোচনা হয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।

২৫ আগস্ট গোপনে মস্কো সফরে যান র‌্যাটক্লিফ। পরদিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ হয়েছে, তবে পুতিন র‌্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেননি। পেসকভ বললেন, ‘অবশ্যই, প্রেসিডেন্ট পুতিনকে সব বিষয়ে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়।’ তিনি বৈঠকটিকে ‘ইতিবাচক ঘটনা’ বলে উল্লেখ করেন।

পরে রুশ বৈদেশিক গোয়েন্দা সংস্থার (এসভিআর) প্রধান সের্গেই নারিশকিনও জানান, মস্কোয় র‌্যাটক্লিফের সঙ্গে তার বৈঠক হয়েছে। আলোচনায় গোয়েন্দাসংক্রান্ত বিষয় গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি। অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, র‌্যাটক্লিফ রুশ ফেডারেল নিরাপত্তা সংস্থার (এফএসবি) পরিচালক আলেকজান্ডার বোর্তনিকভের সঙ্গেও বৈঠক করেন।

মস্কোর আলোচনা এবং ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের পরিকল্পনা সম্পর্কে জেলেনস্কিকে অবহিত করেন মার্কিন কর্মকর্তারা। র‌্যাটক্লিফ শান্তি আলোচনা আবার শুরুর সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

আরও পড়ুন

হঠাৎ রাশিয়া সফরে সিআইএ প্রধান

২৫ আগস্ট ২০২৬

এর আগে গত সপ্তাহে ট্রাম্প র‌্যাটক্লিফের সফরকে ‘আংশিকভাবে নিয়মিত’ বলে বর্ণনা করেছিলেন। টক শো উপস্থাপক গ্লেন বেক জানতে চেয়েছিলেন, পুতিন ন্যাটোর দৃঢ়তার পরীক্ষা নিতে চাইছেন কি না, অথবা র‌্যাটক্লিফ ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করেছেন কি না। ট্রাম্প বললেন, ‘উপরের কোনোটিই নয়।’


র‌্যাটক্লিফের সফরটি ২০২১ সালের নভেম্বরে উইলিয়াম বার্নসের সফরের পর সিআইএর কোনো পরিচালকের মস্কো সফরের প্রথম জানা ঘটনা। সিআইএ ও এসভিআরের প্রধানদের সর্বশেষ প্রকাশ্য মুখোমুখি বৈঠক হয়েছিল ২০২২ সালের নভেম্বরে আঙ্কারায়। সে সময় পরমাণু সংঘাতের ঝুঁকি এবং আটক মার্কিন নাগরিকদের বিষয়ে আলোচনা করেছিলেন বার্নস ও নারিশকিন।


র‌্যাটক্লিফ ও কোনো জ্যেষ্ঠ রুশ কর্মকর্তার মধ্যে সর্বশেষ প্রকাশ্যে যোগাযোগ হয়েছিল ২০২৫ সালের মার্চে। তখন নারিশকিনের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। দুই পক্ষ ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার’ এবং মস্কো-ওয়াশিংটনের উত্তেজনা কমাতে সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছিল বলে জানিয়েছিল এসভিআর।



সূত্র : আরটি


জন র‍্যাটক্লিফমস্কো সফরসিআইএ প্রধানবৈঠকভ্লাদিমির পুতিনট্রাম্পজেলেনস্কি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    ৩০ আগস্ট ২০২৬, ০৫:৪৪

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:১৯

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    ৩০ আগস্ট ২০২৬, ০৮:১১

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:২০

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    ৩০ আগস্ট ২০২৬, ০২:৫৮

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৭

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৬

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৫

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৪

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৫

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৪

    বাহিনী যদি দায় স্বীকার না করে গুমের তদন্ত করবে কে

    বাহিনী যদি দায় স্বীকার না করে গুমের তদন্ত করবে কে

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:০৯

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    advertiseadvertise