Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

অবশেষে কানাডায় দুই নায়িকার কাছে পৌঁছালেন জায়েদ খান

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১৬:০৯
শেয়ার করুন:
অবশেষে কানাডায় দুই নায়িকার কাছে পৌঁছালেন জায়েদ খান

অবশেষে দুই নায়িকার কাছে যেতে পারলেন চিত্রনায়ক জায়েদ খান। গত ২৭ আগস্ট ঢাকাই সিনেমার এই অভিনেতা নিউ ইয়র্ক থেকে কানাডার অন্টারিওর উদ্দেশে রওনা হয়েছিলেন। বিজনেস ক্লাসে বসে ছবিও তুলেছিলেন। কিন্তু আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত উড়োজাহাজটি উড়াল দিতে পারেনি।

বজ্রপাতের কারণে ৯ ঘণ্টা অপেক্ষা করে জায়েদ খান ফিরে আসেন। এদিকে কানাডায় তার জন্য অপেক্ষা করছিলেন চিত্রনায়িকা অধরা খান ও শিরিন শিলা। এরই মধ্যে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এতে ভিডিওকলে অংশ নেন জায়েদ খান।

তবে নায়কের উপস্থিতি ছাড়া কি সিনেমার মহরত হয়? ফটোশুটও যে বাকি। তাই আবারও অন্টারিওর উদ্দেশে উড়াল দেন জায়েদ খান। টরন্টো পৌঁছেই অধরা খান ও শিরিন শিলাকে নিয়ে শুরু করেন ‘ভায়োলেন্স’ চলচ্চিত্রের ফটোশুট। সিনেমাটির শুটিং হবে কানাডাতেই।

অধরা খান দীর্ঘদিন ধরেই কানাডায় রয়েছেন। শুটিংয়ের সময় নিউ ইয়র্ক থেকে কানাডায় গিয়ে সিনেমাটির কাজে অংশ নেবেন জায়েদ খান। শিগগির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

জায়েদ খান দীর্ঘদিন ধরেই নিউ ইয়র্কে বসবাস করছেন। বর্তমানে তার কাজকর্মও আমেরিকা ও কানাডাকেন্দ্রিক।

অন্যদিকে, ২০১৮ সালে বাপ্পি চৌধুরীর বিপরীতে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অধরা খানের। এরপর ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’, ‘সুলতানপুর’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে সম্ভাবনার জানান দেন তিনি। বর্তমানে তার অভিনীত ‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এদিকে, ২০২৫ সালে কানাডায় যাওয়ার পর অধরা খান আন্তর্জাতিক বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন।

শিরিন শিলাও কিছুদিন ধরে টরন্টোয় থাকছেন। ‘ভায়োলেন্স’ পরিচালনা করছেন কামাল হোসেন বাবর।

জায়েদ খান বলেছেন, ‘আমার ফ্লাইট বাতিল হওয়ার কারণে আসতে পারিনি কানাডায়। এখন এসে দুই নায়িকার সঙ্গে ফটোশুট করলাম। আশা করছি, ছবিতে অ্যাকশন, রোমান্স, পলিটিকস, থ্রিলার— সবকিছুই থাকবে। গল্প আবর্তিত হয়েছে কানাডাকে কেন্দ্র করেই।’

জায়েদ খানঅধরা খানশিরিন শিলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি