পে-স্কেল অনুমোদন
সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

গ্রাফিকস: আগামীর সময়
সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত ৯ম পে-স্কেল অনুমোদন দিয়েছে সরকার। এতে সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়।
নতুন বেতন কাঠামো অনুযায়ী, ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন বাড়বে ১০০ শতাংশ। আর ১২ তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়বে ১৪২ শতাংশ পর্যন্ত। আর আনুপাতিক হারে বাড়বে বিভিন্ন ধরনের ভাতা।
কোন গ্রেডে কত বাড়ল?
গ্রেডভিত্তিক নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ ৫৬ হাজার টাকা (নির্ধারিত)।
দ্বিতীয় গ্রেডের বেতন ৬৬০০০-৭৬৪৯০ থেকে বাড়িয়ে ১৩২০০০-১৫৩০০ টাকা; তৃতীয় গ্রেডে ৫৬৫০০-৭৪৪০০ থেকে ১১৩০০০-১৪৮৮০০ টাকা; চতুর্থ গ্রেডে ৫০০০০-৭১২০০ থেকে ১০০০০০-১৪২৪০০ টাকা; পঞ্চম গ্রেডে ৪৩০০০-৬৯৮৫০ থেকে ৮৬০০০-১৩৯৭০০ টাকা; ষষ্ঠ গ্রেডে ৩৫৫০০-৬৭০১০ থেকে ৭১০০০-১৩৪০০ টাকা; সপ্তম গ্রেডে ২৯০০০-৬৩৪১০ থেকে ৫৮০০০- ১২৬৮০০ টাকা; অষ্টম গ্রেডে ২৩০০০-৫৫৪৭০ থেকে ৪৬০০০-১১০৮০০ টাকা; নবম গ্রেডে ২২০০০-৫৩০৬০ থেকে ৪৪০০০-১০৫৯০০ টাকা; দশম গ্রেডে ১৬০০০-৩৮৬৪০ থেকে ৩২০০০-৭৭৩০০ টাকা এবং ১১তম গ্রেডে ১২৫০০-৩০২৩০ থেকে নির্ধারণ করা হয়েছে ২৫০০০-৬০৫০০ টাকা।
এছাড়া, ১২তম গ্রেডে ১১৩০০-২৭৩০০ থেকে ২৪৩০০-৫৮৭০০ টাকা; ১৩তম গ্রেডে ১১০০০-২৬৫৯০ থেকে ২৪০০০-৫৮০০০ টাকা; ১৪তম গ্রেডে ১০২০০-২৪৬৮০ থেকে ২৩৫০০-৫৬৮০০; ১৫তম গ্রেডে ৯৭০০-২৩৪৯০ থেকে ২২৮০০-৫৫২০০ টাকা; ১৬তম গ্রেডে ৯৩০০-২২৪৯০ থেকে ২১৯০০-৫২৯০০ টাকা; ১৭তম গ্রেডে ৯০০০-২১৮০০ থেকে ২১৪০০-৫১৯০০ টাকা; ১৮তম গ্রেডে ৮৮০০-২১৩০০ থেকে ২১০০০-৫০৯০০ টাকা; ১৯তম গ্রেডে ৮৫০০-২০৫৭০ থেকে ২০৫০০-৪৯৬০০ টাকা এবং ২০তম গ্রেডে ৮২৫০-২০০১০ থেকে ২০০০০-৪৮৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।








