সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে এ প্রজ্ঞাপন জারি করা হয়।নতুন আদেশে মূল বেতনের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, যাতায়াত ও বাসস্থানসহ বিভিন্ন খাতের ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নির্ধারণ করা হয়েছে অঞ্চল ও গ্রেডভেদে বাড়িভাড়া ভাতার হারও। ঢাকার দুই সিটিতে কোন গ্রেডে কত২০-১৬ গ্রেড ৬০% ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্রেড-২০-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১৬-এ...