Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

প্রথমবার চালু প্রতিবন্ধী সন্তান ভাতা, মাসে কত টাকা পাবেন?

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ২০:২৫
প্রথমবার চালু প্রতিবন্ধী সন্তান ভাতা, মাসে কত টাকা পাবেন?

গ্রাফিকস: আগামীর সময়

নতুন বেতনস্কেলে প্রজাতন্ত্রের কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য প্রথমবারের মতো প্রতিবন্ধী সন্তান ভাতা চালু করেছে সরকার। প্রতি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসিক তিন হাজার টাকা ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা পুনর্নির্ধারণ করে জাতীয় বেতনস্কেল (পে স্কেল) অনুমোদন করা হয়। সেখানে যুক্ত করা হয় প্রতিবন্ধী সন্তান ভাতাও।

নতুন বেতনস্কেলে বিদ্যমান ২০ গ্রেড বহাল রেখে সর্বনিম্ন ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডের নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার।

কোন গ্রেডে কত বাড়ল

নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ ৫৬ হাজার টাকা (নির্ধারিত)।

দ্বিতীয় গ্রেডের বেতন ৬৬০০০-৭৬৪৯০ থেকে বাড়িয়ে ১৩২০০০-১৫৩০০ টাকা; তৃতীয় গ্রেডে ৫৬৫০০-৭৪৪০০ থেকে ১১৩০০০-১৪৮৮০০ টাকা; চতুর্থ গ্রেডে ৫০০০০-৭১২০০ থেকে ১০০০০০-১৪২৪০০ টাকা; পঞ্চম গ্রেডে ৪৩০০০-৬৯৮৫০ থেকে ৮৬০০০-১৩৯৭০০ টাকা; ষষ্ঠ গ্রেডে ৩৫৫০০-৬৭০১০ থেকে ৭১০০০-১৩৪০০ টাকা; সপ্তম গ্রেডে ২৯০০০-৬৩৪১০ থেকে ৫৮০০০- ১২৬৮০০ টাকা; অষ্টম গ্রেডে ২৩০০০-৫৫৪৭০ থেকে ৪৬০০০-১১০৮০০ টাকা; নবম গ্রেডে ২২০০০-৫৩০৬০ থেকে ৪৪০০০-১০৫৯০০ টাকা; দশম গ্রেডে ১৬০০০-৩৮৬৪০ থেকে ৩২০০০-৭৭৩০০ টাকা এবং ১১তম গ্রেডে ১২৫০০-৩০২৩০ থেকে নির্ধারণ করা হয়েছে ২৫০০০-৬০৫০০ টাকা।

এছাড়া, ১২তম গ্রেডে ১১৩০০-২৭৩০০ থেকে ২৪৩০০-৫৮৭০০ টাকা; ১৩তম গ্রেডে ১১০০০-২৬৫৯০ থেকে ২৪০০০-৫৮০০০ টাকা; ১৪তম গ্রেডে ১০২০০-২৪৬৮০ থেকে ২৩৫০০-৫৬৮০০; ১৫তম গ্রেডে ৯৭০০-২৩৪৯০ থেকে ২২৮০০-৫৫২০০ টাকা; ১৬তম গ্রেডে ৯৩০০-২২৪৯০ থেকে ২১৯০০-৫২৯০০ টাকা; ১৭তম গ্রেডে ৯০০০-২১৮০০ থেকে ২১৪০০-৫১৯০০ টাকা; ১৮তম গ্রেডে ৮৮০০-২১৩০০ থেকে ২১০০০-৫০৯০০ টাকা; ১৯তম গ্রেডে ৮৫০০-২০৫৭০ থেকে ২০৫০০-৪৯৬০০ টাকা এবং ২০তম গ্রেডে ৮২৫০-২০০১০ থেকে নির্ধারণ করা হয়েছে ২০০০০-৪৮৪০০ টাকা ।

এদিকে নতুন বেতনস্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬ অনুমোদন করা হয়েছে। নতুন বেতনস্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।

দুই অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়ন

নতুন বেতনস্কেল একসঙ্গে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। এর কারণ হিসেবে বেতনস্কেল বাস্তবায়নের আর্থিক সংশ্লেষ এবং মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাবের কথা বলা হয়েছে।

চলতি ২০২৬-২৭ এবং আগামী ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে বেতনস্কেল বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে স্বল্প আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। দেওয়া হবে। বিশেষ করে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা অগ্রাধিকার পেয়েছেন।

১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭-এর মধ্যে মূল বেতন মোট তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে। আর বিভিন্ন ভাতা ১ জানুয়ারি ২০২৮ থেকে একযোগে কার্যকর হবে। পেনশনভোগীদের নিট পেনশনও একইভাবে ধাপে ধাপে বাড়ানো হবে।

এদিকে জুডিশিয়াল সার্ভিসের জন্য পৃথক কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতনস্কেল অনুমোদন করা হবে। সেটিও ১ জুলাই ২০২৬ থেকে জাতীয় বেতনস্কেলের মতো ধাপে ধাপে কার্যকর হবে।

৩৩ লাখের বেশি মানুষ উপকারভোগী

নতুন বেতনস্কেল বাস্তবায়নের ফলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন।

এ জন্য সরকারের অতিরিক্ত বার্ষিক আর্থিক ব্যয় ধরা হয়েছে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। সরকারের দাবি, মিডিয়াম টার্ম বাজেট ফ্রেমওয়ার্ক অনুযায়ী সংশ্লিষ্ট অর্থবছরগুলোর বাজেটে এ ব্যয়ের সংস্থান রাখা হয়েছে।

প্রতিবন্ধী৯ম পে-স্কেলপে-স্কেল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    ৩০ আগস্ট ২০২৬, ২২:৪৪

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৮

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪৫

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪১

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    কমলের বিনা বেতনের পাঠশালা

    কমলের বিনা বেতনের পাঠশালা

    ৩১ আগস্ট ২০২৬, ০২:৫৩

    advertiseadvertise