Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

মেসি নন রোদ্রি

সনৎ বাবলা
সনৎ বাবলা
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৪:০৪
মেসি নন রোদ্রি

স্পেন অধিনায়ক রোদ্রিগো এর্নান্দেস কাসকান্তে

ফাইনালে আর্জেন্টিনা হেরেছে, তাই বলে লিওনেল মেসির অবদানও কি মুছে যাবে? নিজের ৮ গোল ও ৪ অ্যাসিস্টে তিনি ফাইনালে তুলেছেন তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের! এটার পুরস্কার হতে পারত গোল্ডেন বল। এরকমই ভাবনা ছিল অনেকের। তাতে জল দিয়ে ফিফা রোদ্রির হাতে তুলে দিয়েছে ‘গোল্ডেন বল’-এর পুরস্কার।

প্রশ্নটা হলো— রোদ্রির হাতে কেন এ পুরস্কার? স্পেন অধিনায়কের এমন কোনো পারফরম্যান্স বিশেষভাবে চোখে পড়ছে না। তার নেই কোনো গোল, নেই একটি অ্যাসিস্টও! এরপরও কেন?

রোদ্রির খেলাটা হয়তো বিশেষভাবে ধরা পড়বে না সাধারণের চোখে। বাংলাদেশের অন্যতম সেরা কোচ মারুফুল হকের ব্যাখ্যা, ‘সাধারণ দর্শকরা রোদ্রিকে মূল্যায়ন করতে পারবে না। ম্যাচে তিনি মাঝমাঠে যে কাজ করেন, তাতে স্পেনের বাকিরা ছবির মতো ফুটবল খেলতে পারেন। একই সঙ্গে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে চাপে রাখার কাজটা করেন। ফাইনাল ম্যাচে দেখবেন আর্জেন্টিনার কারও পায়ে বল গেলেই ছিনিয়ে নিচ্ছেন তিনি। পারফরম্যান্সের পুরো পরিসংখ্যানটা দেখেই রোদ্রিকে দেওয়া হয়েছে এ পুরস্কার।’

গোল্ডেন বলের পুরস্কারটা দেওয়া হয় ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের বিশ্লেষণ-পরবর্তী ভোটের মাধ্যমে। পারফরম্যন্সের ডেটা নিয়ে প্রথমে স্টাডি গ্রুপ তৈরি করে শর্ট লিস্ট। তার ওপরই হয় ভোটিং। ফিফার এই টেকনিক্যাল স্টাডি গ্রুপের সদস্য আর্জেন্টাইন তারকা পাবলো জাবালেতার কণ্ঠেও স্পেনের এ ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূয়সী প্রশংসা, ‘রোদ্রি দারুণভাবে ম্যাচ পড়তে পারে। কখন প্রেস করতে হবে, সেটা খুব ভালো জানে। কাউন্টার প্রেসিংয়ে তার অবস্থান এত নিখুঁত থাকে যে, সে দ্রুত বল পুনরুদ্ধার করতে পারে। বল হারালে প্রথম দুই-তিন সেকেন্ডের মধ্যেই প্রতিক্রিয়া দেখাতে হয় আর সবসময় সে সঠিক জায়গায় থাকে।’

ফিফা স্টাডি গ্রুপের তাকে নির্বাচনের সারমর্ম হলো, স্পেনের খেলার মূল সুরটি তৈরি হয় রোদ্রির পায়ে। তাকে বলা যায় দলের রিমোট কন্ট্রোল। আটটি ম্যাচেই মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ, খেলার গতি বাড়ানো-কমানো এবং প্রতিপক্ষকে থামানো— সবকিছুতেই ছিলেন এ স্প্যানিশ মিডফিল্ডার। টুর্নামেন্টসেরার পুরস্কার জিতে রোদ্রিও যেন খানিকটা বিস্মিত, ‘এটা নিখুঁতভাবে লেখা কোনো চিত্রনাট্য। সত্যি বলতে, আমি কখনো এমন কিছু আশা করিনি।’ এরপর যোগ করেন, ‘আমি চাই নতুন প্রজন্ম দেখুক, একজন ফুটবলার আকাশ ছুঁয়ে আবার নরকে নেমে যেতে পারে। কিন্তু সেখান থেকেও ফিরে আসতে পারে। এটি বাধা জয় করার একটি শিক্ষা।’

২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী এ মিডফিল্ডারের ক্যারিয়াটা খুব সোজা পথে এগোয়নি। ২০২৪-এর সেপ্টেম্বেরে তার ক্যারিয়ারে অন্ধকার নেমে আসে ডান হাঁটুর এসিএল ইনজুরিতে। এটাকেই তিনি বলছেন নরক। এমন চোট অনেক তারকাকে শেষ করে দেয়। তারা ফিরে পান না আগের ঔজ্জ্বল্য। মাঠের বাইরে কাটে ১৫ মাস। সেরা রোদ্রিকে না পাওয়ার শঙ্কা তৈরি হলেও একমাত্র ম্যানসিটি কোচ পেপ গার্দিওলাই বিশ্বাস রেখেছিলেন, ‘বিশ্বকাপেই সেরা রোদ্রিকে দেখা যাবে।’ বিশ্বকাপের আগে ক্লাব ফুটবলেও তাকে স্বরূপে দেখা যায়নি।

কিন্তু তার ধাপে ধাপে পুনর্বাসন, কঠোর পরিশ্রম ও অদম্য মানসিক শক্তিই তাকে বিশ্বকাপের মঞ্চে ফিরিয়ে আনে। মিডফিল্ডে দাঁড়িয়ে তিনি শুধু পাস বিলি করেননি, যেন অদৃশ্য এক সুরকারের মতো পুরো ম্যাচের ছন্দ নিয়ন্ত্রণ করেছেন।

কখন খেলার গতি বাড়াতে হবে, কখন কমাতে হবে সবকিছুই যেন তার পায়ে স্পর্শে পরিচালিত হয়েছে। বিশ্বকাপের এক আসরে ৭৫৬টির বেশি সফল পাস খেলার রেকর্ড গড়েছেন তিনি। সেমিফাইনালে ফ্রান্সকে ছন্দহীন করা থেকে শুরু করে ফাইনালে মেসির আর্জেন্টিনাকে নিষ্ক্রিয় করে দেওয়া— সবখানেই ছিল রোদ্রির প্রভাব।

আর্জেন্টিনাস্পেনপুরস্কারগোল্ডেন বলরোদ্রি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৫

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৯

    advertiseadvertise