Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১
বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ার ভিয়াচায় একটি সামরিক ইউনিটে বিস্ফোরণের দৃশ্য। ছবি: সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও থেকে নেওয়া

ল্যাটিন আমেরিকান দেশ বলিভিয়ার ভিয়াচা শহরের একটি সামরিক স্থাপনায় দুটি বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।

স্থানীয় সময় শুক্রবার সামরিক স্থাপনাটির বিস্ফোরকসামগ্রী রাখার এলাকায় বিস্ফোরণগুলো ঘটে। ভিয়াচা রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণে আশপাশের ভবনের জানালা ভেঙে যাচ্ছে। ধ্বংসাবশেষ ছিটকে পড়ছে। সামরিক স্থাপনাটি থেকে ঘন কালো ধোঁয়া উঠছে।

ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জন হতে পারে। আহত হয়েছেন ৬২ জন।

আহতদের মধ্যে ১৪ জনকে লা পাজের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

সামরিক স্থাপনাটিতে বিস্ফোরক রাখা ছিল। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র রজার রোকা।

তিনি আরও জানিয়েছেন, সাতজন এখনো নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন

৫০ দিন পর বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

২১ জুন ২০২৬

নেব্রাস্কা জানিয়েছেন, ঘটনাস্থলে এখনো বিস্ফোরণের শঙ্কা রয়েছে বলে দমকলকর্মীরা সতর্ক করেছেন। আরও বিস্ফোরণের আশঙ্কায় বাসিন্দাদের অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।


পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে আশপাশের কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাচ ভেঙে অনেক বেসামরিক মানুষও আহত হয়েছেন।


প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী আর্নেস্তো জাস্টিনিয়ানো উরেন্দা এক বিবৃতিতে জানিয়েছেন, বিস্ফোরণে আহত প্রায় ৫০ জন বেসামরিক মানুষ ও ছয়জন সামরিক সদস্যকে ভিয়াচার বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।


স্থাপনাটিতে বিস্ফোরকসামগ্রী কীভাবে রাখা হয়েছিল এবং এ ঘটনায় কারও দায় আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।


সূত্র: আল জাজিরা 



বলিভিয়াবিস্ফোরণনিহত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার