একদিনে রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও ও মহাখালী, বাবুবাজার, বঙ্গবাজার, গুলিস্তান ও মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় যাত্রাবাড়ীতে এক রিকশাচালক আহত হয়েছেন।আজ শুক্রবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।শুক্রবার রাত ৭টা ৪০ মিনিটে যাত্রাবাড়ী চৌরাস্তায় ৪-৫টি ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় এক রিকশাচালক আহত হয়েছেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় মহাখালী ফ্লাইওভারে ও আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে...