Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লক্ষ্মীপুর মোবাইলে চার্জে লাগিয়ে গেম খেলছিলেন দুই যুবক, বিস্ফোরণে আহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১৪:১৩
লক্ষ্মীপুর মোবাইলে চার্জে লাগিয়ে গেম খেলছিলেন দুই যুবক, বিস্ফোরণে আহত

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আগামীর সময়

লক্ষ্মীপুরের রায়পুরে মোবাইল চার্জে লাগিয়ে অনলাইন গেম খেলার সময় বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আজ বুধবার সকালে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে একটি দোকানে এ ঘটনা ঘটে। আহত অপর যুবকের নাম শাকিল (২০)। তারা দুজনই ওই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় একটি দোকানে বসে চার্জে যুক্ত হুয়াওয়ে অ্যান্ড্রয়েড ফোনে অনলাইন গেম খেলছিলেন রুবেল ও শাকিল। এ সময় হঠাৎ বিকট শব্দে ফোনটি বিস্ফোরিত হয়। ফোনের ডিসপ্লে ও ব্যাটারির ভাঙা অংশ ছিটকে রুবেলের মুখমণ্ডল ও দুই চোখে লাগে। এতে তার চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশে থাকা শাকিলও আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়। শাকিলকে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন

মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১৩ অক্টোবর ২০২৬

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, রুবেলের চোখ ও মুখমণ্ডলে গুরুতর আঘাত রয়েছে। বিস্ফোরণে তার চোখের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সোনাপুর ইউনিয়নের স্থানীয় এক ইউপি সদস্য জানিয়েছেন, মোবাইল ফোন চার্জে রেখে গেম খেলার সময় এমন দুর্ঘটনা ঘটবে, তা কেউ ভাবতে পারেননি। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ওসি নিজাম উদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশকে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মোবাইল ফোনের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণরায়পুরলক্ষ্মীপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব