রাজধানীতে তিন স্থানে ককটেল বিস্ফোরণ

সংগৃহীত ছবি
রাজধানীর তিনটি স্থানে ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনা। সোমবার রাতে গুলিস্তান, ফুলবাড়িয়া ও ৩০০ ফিট এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ১১টা ১০ মিনিটে গুলিস্তান স্টেডিয়ামের ৩ নম্বর গেটের সামনে প্রথম বিস্ফোরণ ঘটে। এরপর রাত ১১টা ৫০ মিনিটের দিকে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ হয়। সবশেষ রাত ১২টা ১৫ মিনিটে ৩০০ ফিট এলাকায় কুড়িল ফ্লাইওভারসংলগ্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া যায়।
এদিকে, একই রাত ১০টার দিকে রাজধানীর মিরপুর-১ এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। সম্প্রতি শ্যামলী, যাত্রাবাড়ী ও নতুনবাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে।



