Agamir Somoy E-Paper
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

শ্রমিকদের মিছিলে পুলিশের গুলি, ছড়ানো ভিডিওটি কি আসল?

তানজিলা আফসানা
তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ২১:৩৫
শেয়ার করুন:
শ্রমিকদের মিছিলে পুলিশের গুলি, ছড়ানো ভিডিওটি কি আসল?

ছবি: আগামীর সময়

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানী ঢাকা, মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও আন্দোলন চলছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ ও শ্রমিকদের ধরপাকড়ের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে পোশাকশ্রমিকদের ওপর পুলিশের গুলি চালানোর দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি এআই দিয়ে তৈরি। বাস্তব কোনো ঘটনার দৃশ্যের সঙ্গে এর মিল পাওয়া যায়নি।

ভিডিওতে কী দেখা যাচ্ছে?

ফেসবুকের ‘Ala Uddin’ নামের একটি আইডি থেকে গতকাল ১৭ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। এর ক্যাপশনে লেখা হয়, ‘খুনি তারেক রহমানের নির্দেশে গার্মেন্টস শ্রমিকদের মিছিলে গুলি চালাচ্ছে।’

ভিডিওতে দেখা যায়, একটি সড়কে বিপুলসংখ্যক মানুষের জমায়েত। সেখানে পুলিশের ইউনিফর্ম ও হেলমেট পরা কয়েকজন সদস্যকে অবস্থান করতে দেখা যায়। তাদের পোশাকের পেছনে ইংরেজিতে ‘POLICE’ লেখা রয়েছে।

একপর্যায়ে সড়কের মাঝামাঝি ও আশপাশের এলাকায় হঠাৎ সাদা ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় সড়কের বড় একটি অংশ ঢেকে যায়। এ সময় উপস্থিত লোকজনকে ছোটাছুটি করে বিভিন্ন দিকে সরে যেতে দেখা যায়। ধোঁয়ার মধ্যেও পুলিশের সদস্যদের অবস্থান করতে দেখা যায়। ভিডিওর পরবর্তী অংশে সড়কের অন্য পাশেও ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। পুরো দৃশ্যে উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির আভাস পাওয়া যায়।

এ ছাড়া সড়কের দুপাশে বহুতল ভবন ও নগর অবকাঠামো দেখা যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ২২৩ বার শেয়ার হয়েছে এবং এতে ২৯৭টি প্রতিক্রিয়া পড়েছে।

যাচাইয়ে যা পাওয়া গেল

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে একে বাস্তব ঘটনা মনে করলেও কেউ কেউ এর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। পোস্টটির মন্তব্যের ঘরে ভিডিওটি এআই দিয়ে তৈরি হতে পারে বলেও অনেকে উল্লেখ করেছেন।

ভিডিওটির কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্রেম বা কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তবে এ বিষয়ে মূলধারার কোনো সংবাদমাধ্যমে এ ভিডিও সম্পর্কিত প্রকাশিত প্রতিবেদন বা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

পরে ভিডিওটির স্ক্রিনশট এআই শনাক্তকরণ টুলের মাধ্যমে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।এ ছাড়া ভিডিওটির দৃশ্যগত বিশ্লেষণেও কৃত্রিমভাবে তৈরি ভিডিওর বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। বিশেষ করে, বিস্ফোরণ ও ধোঁয়া ছড়িয়ে পড়ার দৃশ্যের প্রভাব এবং গতিপ্রকৃতি অস্বাভাবিক মনে হয়েছে। দৃশ্যের মানুষদের আচরণ ও চলাফেরাতেও অসংগতি রয়েছে। কয়েকজনের নড়াচড়া বাস্তব কোনো সংঘাতের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।ভিডিওতে মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়া, আশপাশের পরিবেশ এবং গুলি চালানোর দৃশ্যেও বিভিন্ন ধরনের দৃশ্যগত ত্রুটি লক্ষ করা গেছে। এসব অসংগতি ভিডিওটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করে।ফলে ভিডিওটির সঙ্গে যুক্ত পুলিশের গুলি চালানোর দাবিটি মিথ্যা।

গার্মেন্টস শ্রমিকপুলিশের গুলিবিস্ফোরণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’