Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

তানজিলা আফসানা

তানজিলা আফসানা

সিনিয়র ফ্যাক্টচেকার

শ্রমিকদের মিছিলে পুলিশের গুলি, ছড়ানো ভিডিওটি কি আসল?

শ্রমিকদের মিছিলে পুলিশের গুলি, ছড়ানো ভিডিওটি কি আসল?

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানী ঢাকা, মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও আন্দোলন চলছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ ও শ্রমিকদের ধরপাকড়ের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে পোশাকশ্রমিকদের ওপর পুলিশের গুলি চালানোর দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি এআই দিয়ে তৈরি। বাস্তব কোনো ঘটনার দৃশ্যের সঙ্গে এর মিল পাওয়া যায়নি।ভিডিওতে কী দেখা যাচ্ছে?ফেসবুকের ‘Ala...
ফ্যাক্টচেক•প্রায় ১৫ ঘণ্টা আগে
গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামোর নামে ছড়াচ্ছে ভুয়া তালিকা

গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামোর নামে ছড়াচ্ছে ভুয়া তালিকা

গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো প্রকাশের দাবি করে গ্রেডভিত্তিক বেতনের একটি তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রচারিত ছবিতে গেজেট অনুযায়ী শ্রমিকদের নতুন বেতন নির্ধারণের তথ্য রয়েছে বলে দাবি করা হচ্ছে।তবে অনুসন্ধানে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন বেতন কাঠামোর তালিকাটি ভুয়া। প্রকৃতপক্ষে, গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠন করা হলেও এখনো বোর্ডের কোনো সভা অনুষ্ঠিত হয়নি। কী ছবি ছড়াচ্ছে?ফেসবুকের ‘The Statement’ নামের একটি পেজ থেকে আজ মঙ্গলবার ছবিটি...
ফ্যাক্টচেক•১ দিন আগে
গার্মেন্টস শ্রমিকদের ওপর পুলিশের গুলি চালানোর ভিডিওটি এআই

গার্মেন্টস শ্রমিকদের ওপর পুলিশের গুলি চালানোর ভিডিওটি এআই

পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরসহ গাজীপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনে পুলিশের নির্মমভাবে গুলি চালানোর দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে।কী ভিডিও ছড়াচ্ছে?ফেসবুকের ‘Sajeeb Wazed Joy’ নামের একটি গ্রুপ থেকে গতকাল ৬ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। তার ক্যাপশানে লেখা— ‘এখন আর কারও আসমান কাপেঁ না? গার্ম...
ফ্যাক্টচেক•৩ দিন আগে
নোয়াখালীতে যুব মহিলা লীগ নেত্রীকে ধর্ষণ ও হত্যার ভাইরাল দাবিটি ভুয়া

নোয়াখালীতে যুব মহিলা লীগ নেত্রীকে ধর্ষণ ও হত্যার ভাইরাল দাবিটি ভুয়া

নোয়াখালী সদর উপজেলার যুব মহিলা লীগের সদস্য নাজমুন নাহারকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, ভিডিও এবং স্ট্যাটাস দিয়ে অনেকেই ছড়িয়েছে।তবে যাচাই করে দেখা যায়, প্রচারিত ভিডিও, স্ট্যাটাস এবং ছবির দাবিটি সঠিক নয়। মূলত গত আগস্ট মাসে মাদারীপুরে শম্পা খাতুন নামে এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনার ছবি ও ভিডিও ব্যবহার করে এই অপপ্রচার চালানো হচ্ছে।কী ভিডিও ছড়াচ্ছে?ফেসবুকের ‘Sajjed Hossain Rasel’ নামের একটি আইডি থেকে গত ২৩ অক্টোবর ১৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। তা...
ফ্যাক্টচেক•১০ দিন আগে
নবজাতকের মুখে গোঁফ থাকার ভাইরাল ভিডিওটি কি আসল

নবজাতকের মুখে গোঁফ থাকার ভাইরাল ভিডিওটি কি আসল

ঘন কালো গোঁফসহ একটি নবজাতক শিশুর ভিডিও বাংলাসহ একাধিক ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। দৃশ্যটি নিয়ে নানা মন্তব্য ও প্রশ্ন উঠেছে যে, কোনো শিশু আসলেই এমন চেহারা নিয়ে জন্ম নিতে পারে কি না। এই অস্বাভাবিক দৃশ্যটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছ থেকে হাজার হাজার প্রতিক্রিয়া ও কৌতুকের জন্ম দিয়েছে, যারা শিশুটির চেহারায় মুগ্ধ হয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন যে শিশুটি প্রাপ্তবয়স্কদের মতো স্টাইলে জন্মেছে। কিছু ব্যবহারকারী পরিস্থিতিটিকে হালকাভাবে নিলেও, অন্যরা এই চুলের উপস্থিতির কারণ নি...
ফ্যাক্টচেক•১১ দিন আগে
দুর্গাপূজাকে কেন্দ্র করে পাঁচ দিনে ছড়িয়েছে ৩৮ অপতথ্য

দুর্গাপূজাকে কেন্দ্র করে পাঁচ দিনে ছড়িয়েছে ৩৮ অপতথ্য

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে দেশজুড়ে চলে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব। তবে উৎসবকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের অপতথ্য। বিশেষ করে সাম্প্রদায়িক উসকানি ও বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য, ছবি ও ভিডিও।দুর্গাপূজাকে কেন্দ্র করে গত ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনে অন্তত ৩৮টি অপতথ্য শনাক্ত করেছে দেশের তিনটি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান। এর মধ্যে রিউমর স্ক্যানার ৩০টি, বাংলা ফ্যাক্ট চারটি এবং ফ্যাক্ট...
ফ্যাক্টচেক•১৬ দিন আগে
ঢাকায় জেলি দিয়ে ‘নকল ডিম তৈরি’ ও অভিযানের দাবিটি সত্য নয়

ঢাকায় জেলি দিয়ে ‘নকল ডিম তৈরি’ ও অভিযানের দাবিটি সত্য নয়

রাজধানীর মগবাজার, উত্তরা, ৩০০ ফিটসহ বিভিন্ন স্থানের বহুতল ভবনে নরম জেলি এবং রাসায়নিক কেমিক্যাল মিশিয়ে প্লাস্টিকের নকল ডিম তৈরির কারখানায় অভিযান চালিয়ে আসামিদের আটক ও জরিমানা করা হয়েছে— এমন দাবি করে একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।তবে ফ্যাক্ট-চেক অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ছবিগুলো কোনো বাস্তব অভিযানের নয় এবং এই ঘটনারও কোনো অস্তিত্ব নেই। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি ভুয়া ছবি ব্যবহার করে এই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।কী দাবি করা হচ্ছে?সম্প্র...
ফ্যাক্টচেক•১৭ দিন আগে
যন্তর মন্তর যাওয়ার দাবি করা ট্রেনের ভিডিওটি দিল্লির নয়, বাংলাদেশের

যন্তর মন্তর যাওয়ার দাবি করা ট্রেনের ভিডিওটি দিল্লির নয়, বাংলাদেশের

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লির রাজপথ— এমন পরিস্থিতির মধ্যে গাদাগাদি করে যাত্রী নিয়ে ছোটা একটি চলন্ত ট্রেনের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দাবি করা হচ্ছে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) যন্তর মন্তরের বিক্ষোভে যোগ দিতেই ওই ট্রেনে চেপে দিল্লির অভিমুখে ছুটছেন শত শত আন্দোলনকারী।তবে ফ্যাক্ট-চেক অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি ভিত্তিহীন। ভিডিওটির সাথে ভারতের কোনো আন্দোলনের সম্পর্ক নেই; এটি মূলত বাংলাদেশের চলন্ত ট্রেনের ছাদে অসংখ্য মানুষ যাত...
ফ্যাক্টচেক•২৪ দিন আগে
বিকল্প ফ্লাইটের টিকিটে কেউ স্বস্তিতে, কেউ এখনো দুশ্চিন্তায়

বিকল্প ফ্লাইটের টিকিটে কেউ স্বস্তিতে, কেউ এখনো দুশ্চিন্তায়

কারও ছুটি শেষ, ফিরতে হবে কর্মস্থলে; কারও ভিসার মেয়াদ ফুরিয়ে আসছে। কিন্তু নির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন সৌদি আরবগামী অনেক বাংলাদেশি। চোখমুখে দুশ্চিন্তা নিয়ে তারা অপেক্ষার প্রহর গুনছেন। এর মধ্যেই আবার বিকল্প ফ্লাইটের টিকিট হাতে পেয়ে কারও মুখে স্বস্তির হাসি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে গত শনিবার রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলার পর সৌদি আরবের দুটি বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ হয়ে যায়। তার প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে সৌদি আরবগামী ফ্লাইটেও। আজ সোমবার বিকা...
জাতীয়•২৪ দিন আগে
কুমিল্লার স্বর্ণের দোকানে ডাকাতির দাবি করা ভিডিওটি ভারতের

কুমিল্লার স্বর্ণের দোকানে ডাকাতির দাবি করা ভিডিওটি ভারতের

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে যে, কুমিল্লার একটি স্বর্ণের দোকানে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে এবং এর মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।তবে যাচাইয়ে দেখা গেছে, প্রচারিত দাবিটি মিথ্যা ও ভিত্তিহীন। ভিডিওটির সাথে কুমিল্লার বা বাংলাদেশের কোনো সম্পর্ক নেই; এটি মূলত মহারাষ্ট্র রাজ্যের নাগপুরের একটি স্বর্ণের দোকানে সংঘটিত সশস্ত্র ডাকাতির দৃশ্য।কী দাবি করা হচ্ছে?আজ শনিবার '@banglaleague224' নামের একটি এক্স (X) অ্যাকাউন্ট থেকে একটি সিসিটিভি ফুটেজ...
ফ্যাক্টচেক•২৬ দিন আগে
ক্যাপ্টেনের সিদ্ধান্তে গ্রাউন্ডেড হওয়া থেকে রক্ষা পেল বিমানের বোয়িং ৭৮৭

ক্যাপ্টেনের সিদ্ধান্তে গ্রাউন্ডেড হওয়া থেকে রক্ষা পেল বিমানের বোয়িং ৭৮৭

ঢাকা থেকে রোম যাচ্ছিল ফ্লাইটটি। সবকিছু ঠিকঠাক, শুধু ওড়ার অপেক্ষা। আরেকটি প্লেন ল্যান্ড করছিল। সেটা রানওয়ে পার হয়ে পার্কিং এরিয়ায় গেলেই বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি উড়বে। ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন মনিটরে দেখতে পেলেন চাকার হাওয়া কম। উড্ডয়নের প্রস্তুতি সম্পন্ন হলেও তিনি ঝুঁকি না নিয়ে বিমানটিকে থামানোর সিদ্ধান্ত নেন। পরে উড়োজাহাজটি পার্কিং বে-তে ফিরিয়ে নিয়ে টায়ার পরিবর্তন করা হয়। এরপর ফ্লাইটটি গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।ঘটনাটি গতকাল বৃহস্পতিবারের। বিজি ৩৫৫ ফ্লাইটটির ঢাকা থেকে রোমে যাওয়ার...
জাতীয়•২৭ দিন আগে
ভারতে কাগজপত্রহীন বাংলাদেশিদের বিক্ষোভের খবরটি সত্য নয়

ভারতে কাগজপত্রহীন বাংলাদেশিদের বিক্ষোভের খবরটি সত্য নয়

সম্প্রতি কয়েকজন ভারতীয় ব্যবহারকারীর এক্স ও ফেসবুক পেজ থেকে বাংলাদেশের পতাকা হাতে লোকজনের একটি ভিড়ের ভিডিও ছড়িয়ে পড়েছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, ভারতে কাগজপত্রবিহীন বাংলাদেশি অভিবাসীরা প্রকাশ্যে বিক্ষোভ করছেন।ভারতের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে রাজনৈতিক বিরোধের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ২০২৬ সালের ৪ অক্টোবর মুম্বাইয়ে বিরোধীদের একটি বিক্ষোভও হয়। এরপর কিছু ব্যবহারকারী দাবি করেন, কাগজপত্রবিহীন অভিবাসীরা নির্বাচনী “ভোটব্যাংক”— এ কারণে বিরোধী দলগুলো কথিত বাংলাদেশি বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দ...
ফ্যাক্টচেক•প্রায় ১ মাস আগে
ভারতে ট্রেনে বৃদ্ধকে হেনস্তার ভিডিওটি বাস্তব নয়

ভারতে ট্রেনে বৃদ্ধকে হেনস্তার ভিডিওটি বাস্তব নয়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ভারতের চলন্ত ট্রেনে এক মুসলিম বৃদ্ধকে হেনস্তা ও অত্যাচার করছে এক হিন্দু যুবক।তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয়। এটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা একটি স্ক্রিপ্টেড ভিডিও।কী দাবি করা হচ্ছে?গত ১৯ সেপ্টেম্বর বেশ কয়েকটি ফেসবুক প্রোফাইলে ১৩ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনের ভেতরে এক যুবক এক বয়স্ক ব্যক্তিকে হেনস্তা ও অত্যাচার করছেন। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, এ...
ফ্যাক্টচেক•প্রায় ১ মাস আগে
ভিডিও ইথিওপিয়ার, দাবি করা হচ্ছে সিলেট সীমান্তে গোলাগুলির

ভিডিও ইথিওপিয়ার, দাবি করা হচ্ছে সিলেট সীমান্তে গোলাগুলির

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, সিলেটে বাংলাদেশ-ভারত সীমান্তে বিজিবির গুলিতে ১২০ জন ভারতীয় নিহত হয়েছেন। তবে যাচাই করে দেখা যাচ্ছে, ভিডিওটি ইথিওপিওয়ার সামরিক বাহিনীর সঙ্গে মিলিশিয়া বাহিনীর সংঘর্ষের।কী আছে ভিডিওতে?গতকাল শনিবার থেকে বেশ কয়েকটি ফেসবুক প্রোফাইলে ২৩ সেকেন্ডের ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওটিতে পাহাড়ি এলাকায় দুইদল সশস্ত্র ব্যক্তির মধ্যে গোলাগুলির দৃশ্য দেখা যায়।ভিডিওর ক্যাপশনে লেখা- ‘সিলেট বর্ডারে ভারতের ১২০ জনকে গুলি করে বাংলাদেশ বিজিবি, এ নিয়ে সিলেট...
ফ্যাক্টচেক•২ মাস আগে
‘তারা ‘চুংচাং’ কী সব বলছে’- এমন বক্তব্য বিদ্যুৎমন্ত্রীর নয়

‘তারা ‘চুংচাং’ কী সব বলছে’- এমন বক্তব্য বিদ্যুৎমন্ত্রীর নয়

গরমের মধ্যে লোডশেডিং, তাতে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে আলোচনাও চলছে। তার মধ্যে বিভ্রান্তিকর তথ্যও ছড়াচ্ছে। সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ছবি সম্বলিত একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যা ব্যাপক আলোচনা তৈরি করেছে। তবে যাচাই করে দেখা গেছে, এই ফটোকার্ডের বক্তব্যটি সত্য নয়। কী দাবি করা হচ্ছে?গতকাল এবং আজও বেশ কয়েকটি ফেসবুক প্রোফাইল ও পেজে ফটোকার্ডটি আপলোড করা হয়।ফটোকার্ডটিতে লেখা রয়েছে— ‘চাইনিজ ভাষায় তারা ‘চুংচাং’ কী সব বলছে। আমরা না ব...
ফ্যাক্টচেক•২ মাস আগে
কারওয়ান বাজারে চাঁদা না দেওয়ায় হত্যার খবরটি সত্য নয়

কারওয়ান বাজারে চাঁদা না দেওয়ায় হত্যার খবরটি সত্য নয়

সম্প্রতি কিছু ছবি শেয়ার করা হয়, যেখানে একদল লোককে এক ব্যক্তিকে আক্রমণ করতে দেখা যায়। পোস্টে দাবি করা হয় যে, ঘটনাটি ঢাকার কারওয়ান বাজারে ঘটেছে এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ভুক্তভোগীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে তথ্য যাচাইয়ে জানা গেছে যে দাবিটি মিথ্যা। ছবিগুলোর সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই; এগুলো ২০২৫ সালের আগস্টে ভারতের দিল্লিতে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের ভিডিও থেকে নেওয়া।কী দাবি করা হচ্ছে?গত ২৬ আগস্ট বেশ কয়েকটি ফেসবুক প্রোফাইলে ৪ টি ছবি আপলোড করা হয়। ছবিগুলোতে দেখা যাচ্ছে:প্...
ফ্যাক্টচেক•২ মাস আগে
নেপালের বন্যা নিয়েও ছড়াচ্ছে ভুয়া ভিডিও

নেপালের বন্যা নিয়েও ছড়াচ্ছে ভুয়া ভিডিও

আকস্মিক বন্যা বিপর্যয় নামিয়েছে নেপালে। মারা গেছেন সাড়ে তিন শতাধিক মানুষ, দেড় হাজারের বেশি এখনো নিখোঁজ। এই দুর্যোগের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে থেমে নেই অপতথ্যের বিস্তার।বন্যা ও ভূমিধসের ঘটনায় একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, এটি নেপালের এখনকার আকস্মিক বন্যার দৃশ্য। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি নেপালের কোনো ঘটনা নয়। গত বছর ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় ঘটে যাওয়া আকস্মিক বন্যার দৃশ্য।কী দাবি করা হচ্ছে?গতকাল এবং আজ বেশ কয়েকটি ফেসবুক প্রোফাইলে ১ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিও আপলোড ক...
ফ্যাক্টচেক•২ মাস আগে
পাটক্ষেতে লাশের ভিডিওর ঘটনা মুন্সীগঞ্জের নয়, ভারতের

পাটক্ষেতে লাশের ভিডিওর ঘটনা মুন্সীগঞ্জের নয়, ভারতের

পাটক্ষেতে পড়ে আছে এক শিশুর লাশ- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে সম্প্রতি। ভিডি্ওর ক্যাপশনে বলা হচ্ছে, মরদেহটি মুন্সীগঞ্জের এক আওয়ামী লীগ নেতার মেয়ের।তবে যাচাই করে দেখা যাচ্ছে, ভিডিওতে দৃশ্যমান ছবিটির সঙ্গে বাংলাদেশের কোনো ঘটনার সম্পর্ক নেই। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলায় উদ্ধার হওয়া এক মেয়ের লাশের চিত্র।কী দাবি করা হচ্ছে?গত ১১ আগস্ট বেশ কয়েকটি ফেসবুক প্রোফাইলে ১৬ সেকেন্ডের ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওতে একটি মেয়েকে নিথর অবস্থায় পাটক্ষেতে পড়ে থাকতে দেখা যায়, তার আশেপাশে...
ফ্যাক্টচেক•২ মাস আগে
মেক্সিকোর ভিডিও ছড়িয়ে বিএনপির নামে প্রচার

মেক্সিকোর ভিডিও ছড়িয়ে বিএনপির নামে প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মর্মান্তিক ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, আওয়ামী লীগ করার অপরাধে এক জীবিত মানুষের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে বিএনপির সন্ত্রাসীরা।তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ভিডিওটির সাথে বাংলাদেশের রাজনীতির কোনো সম্পর্ক নেই। মেক্সিকোর একটি মাদক ব্যবসায়ী গোষ্ঠী তার প্রতিপক্ষদের ভয় দেখাতে একজনকে জীবিত আগুনে পোড়ানোর ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেয়। কী দাবি করা হচ্ছে?গতকাল ২১ আগস্ট বেশ কয়েকটি ফেসবুক প্রোফাইল ও পেজে ১০ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়। ভিডিওটি...
ফ্যাক্টচেক•৩ মাস আগে
সংসদে ‘শেখ হাসিনার প্রশংসা’ করেননি মির্জা ফখরুল

সংসদে ‘শেখ হাসিনার প্রশংসা’ করেননি মির্জা ফখরুল

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, সংসদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন। ছড়িয়ে পড়া ভিডিওর ক্যাপশনে দাবি করা হচ্ছে— ‘শেখ হাসিনার মতো উন্নয়ন আগামী ১০০ বছরেও হবেনা; সংসদে আওয়ামীলীগের হাল ধরলেন মির্জা ফখরুল।’তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি ভুয়া ও বানোয়াট। মূলত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান নিয়ে মির্জা ফখরুলের দেওয়া বক্তব্যের ভিডিও এবং অন্য একটি ভিন্ন প্রেক্ষাপটের দৃশ্য জোড়া লাগিয়ে এডিটি...
ফ্যাক্টচেক•৩ মাস আগে