Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ক্যাপ্টেনের সিদ্ধান্তে গ্রাউন্ডেড হওয়া থেকে রক্ষা পেল বিমানের বোয়িং ৭৮৭

তানজিলা আফসানা
তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ২১:৪৭
ক্যাপ্টেনের সিদ্ধান্তে গ্রাউন্ডেড হওয়া থেকে রক্ষা পেল বিমানের বোয়িং ৭৮৭

সংগৃহীত ছবি

ঢাকা থেকে রোম যাচ্ছিল ফ্লাইটটি। সবকিছু ঠিকঠাক, শুধু ওড়ার অপেক্ষা। আরেকটি প্লেন ল্যান্ড করছিল। সেটা রানওয়ে পার হয়ে পার্কিং এরিয়ায় গেলেই বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি উড়বে। ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন মনিটরে দেখতে পেলেন চাকার হাওয়া কম। উড্ডয়নের প্রস্তুতি সম্পন্ন হলেও তিনি ঝুঁকি না নিয়ে বিমানটিকে থামানোর সিদ্ধান্ত নেন। পরে উড়োজাহাজটি পার্কিং বে-তে ফিরিয়ে নিয়ে টায়ার পরিবর্তন করা হয়। এরপর ফ্লাইটটি গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।

ঘটনাটি গতকাল বৃহস্পতিবারের। বিজি ৩৫৫ ফ্লাইটটির ঢাকা থেকে রোমে যাওয়ার পূর্ব মুহূর্ত। ক্যাপ্টেন ছিলেন বাসিত মাহতাব আর ফার্স্ট অফিসার বা পাইলট ছিলেন আদিব হাসীন।

বিমান কর্মকর্তাদের ভাষ্য, টায়ারের চাপ কমার সংকেত পাওয়ার পর ক্যাপ্টেন পরীক্ষা করে দেখেন, চাপ ক্রমাগত কমছে। এতে তার সন্দেহ হয়, টায়ারে ফুটো হয়েছে। বিষয়টি নিছক কোনো সেন্সরের ত্রুটি নয়, বরং বাস্তব সমস্যা বলে মনে হওয়ায় তিনি উড্ডয়ন না করার সিদ্ধান্ত নেন।

বিমান কর্মকর্তারা জানান, রানওয়েতে প্রবেশের প্রস্তুতির সময় ক্যাপ্টেন টায়ারের চাপ কমার সংকেতটি দেখতে পান। তখন আরেকটি উড়োজাহাজ অবতরণ করছিল। সেটি অবতরণের পর বিমানের উড়োজাহাজের রানওয়েতে প্রবেশের কথা ছিল। এর মধ্যেই টায়ারের চাপ কমার বিষয়টি নজরে আসে ক্যাপ্টেনের।

বিমান কর্মকর্তারা আরও জানান, ক্যাপ্টেনের নির্দেশে বিমানের পাইলট দেখতে পান, তা আরও কমছে। এরপর ক্যাপ্টেন প্রকৌশল বিভাগের সঙ্গে যোগাযোগ করেন এবং ফার্স্ট অফিসারকে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানিয়ে উড়োজাহাজটি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন।পরে উড়োজাহাজটি ফিরিয়ে নিয়ে টায়ার পরিবর্তনের ব্যবস্থা করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, টায়ারের চাপ কমার বিষয়টি উপেক্ষা করে উড্ডয়ন করলে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারত। তাদের ভাষ্য অনুযায়ী, টায়ারে একটি স্ক্রু ঢুকে যাওয়ায় বাতাস বেরিয়ে যাচ্ছিল। উড্ডয়নের পর ঢাকায় ফিরে আসতে হলে প্রায় ৩৫ টন জ্বালানি ফেলে দিতে হতো। প্রকৌশল বিভাগের একটি নোটের বরাত দিয়ে তারা জানান, এতে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার জ্বালানি অপচয় হতে পারত।

আর রোম পর্যন্ত যাত্রা অব্যাহত রাখলে সেখানে উড়োজাহাজটি গ্রাউন্ডেড হওয়ার আশঙ্কা ছিল। সে ক্ষেত্রে যাত্রীদের ব্যবস্থাপনা, ফ্লাইট পরিচালনা এবং বিকল্প উড়োজাহাজের সংকটসহ নানা জটিলতা তৈরি হতে পারত।

সংশ্লিষ্টরা জানান, টায়ারের চাপ কমার সংকেত পাওয়ার পরও উড্ডয়ন করা হলে অবতরণের সময় টায়ারের ওপর অতিরিক্ত চাপ পড়তে পারত। এতে পাশের আরেকটি টায়ারও পরিবর্তনের প্রয়োজন হতে পারত। তাই পরিস্থিতি বিবেচনায় নিয়ে মাটিতে থাকতেই সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেন তিনি।

উড়োজাহাজের চেকলিস্টে টায়ারের চাপসংক্রান্ত সতর্কবার্তার ক্ষেত্রে কী করতে হবে, তা বুঝতে পরিস্থিতি ও নির্দেশনার যথাযথ ব্যাখ্যা জরুরি। সংশ্লিষ্টদের মতে, আকাশে উড্ডয়নের পর কোনো সতর্কবার্তার ক্ষেত্রে প্রযোজ্য নির্দেশনা আর মাটিতে থাকা অবস্থায় উড্ডয়নের আগে সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি এক নয়।

প্রকৌশল বিভাগের সঙ্গে সমন্বয় করে টায়ার পরিবর্তনের পর ফ্লাইটটি পরিচালনা করা সম্ভব হয়। বিমানের একজন সাবেক ক্যাপ্টেন আগামীর সময়কে জানান, শেষ মুহূর্তে উড্ডয়ন না করার ক্যাপ্টেনের সিদ্ধান্তে জ্বালানি অপচয় ও বিদেশের বিমানবন্দরে উড়োজাহাজ আটকে পড়ার সম্ভাব্য ঝুঁকি এড়ানো গেছে। গ্রাউন্ডেড হলে নানামুখী জটিলতায় পড়ত বিমান। ক্যাপ্টেনের দক্ষতায় এ যাত্রায় রক্ষা পেয়েছে বিমান। কায়দা এ ধরনের ঘটনায় ক্যাপ্টেনদের উৎসাহ দেওয়া উচিত, যার নজির বিমানে নেই।

বোয়িং ৭৮৭বিমান বাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?