Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৬:৪২
শেয়ার করুন:
বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

গ্রাফিকস: আগামীর সময়

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক পদে ১২ কর্মকর্তার দায়িত্বে রদবদল ও পুনর্বিন্যাস করা হয়েছে। এর মধ্যে কয়েকজন কর্মকর্তার দায়িত্ব কমানো হয়েছে। আবার কয়েকজনকে দেওয়া হয়েছে নতুন ডিভিশনের দায়িত্বও।

বুধবার বিএসইসির প্রশাসন ও অর্থ ডিভিশন থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম এতদিন মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশন এবং মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের দায়িত্বে ছিলেন। নতুন আদেশে তার কাছ থেকে মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশনের দায়িত্ব সরিয়ে শুধু মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের দায়িত্ব রাখা হয়েছে।

নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন এবং গভর্ন্যান্স পারফরম্যান্স মনিটরিং সিস্টেমের (জিপিএমএস) দায়িত্বে অপরিবর্তিত থাকছেন।

অন্যদিকে নির্বাহী পরিচালক (লিগ্যাল সার্ভিস) মো. মাহবুবুর রহমান চৌধুরী আইন ডিভিশনের দায়িত্বেই থাকছেন। প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা কামরুল এনাম খান আগের মতো চিফ অ্যাকাউন্ট্যান্ট ডিভিশন এবং অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন ডিভিশনের দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এতদিন গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) ডিভিশন এবং করপোরেট ফাইন্যান্স ডিভিশনের দায়িত্বে ছিলেন। নতুন আদেশে করপোরেট ফাইন্যান্স ডিভিশনের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিয়ে শুধু আরঅ্যান্ডডি ডিভিশনের দায়িত্বে রাখা হয়েছে।

রিপন কুমার দেবনাথ এনফোর্সমেন্ট ডিভিশন এবং মীর মোশাররফ হোসেন চৌধুরী ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স ডিভিশনের দায়িত্বে থাকছেন।

অন্যদিকে নির্বাহী পরিচালক মো. আবুল কালামের দায়িত্ব বাড়ানো হয়েছে। এতদিন তিনি ডেরিভেটিভস ডিভিশন ও বিএসইসির মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন। নতুন করে তার ওপর করপোরেট ফাইন্যান্স ডিভিশনের দায়িত্বও দেওয়া হয়েছে। ফলে এখন তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন তিনি।

এ ছাড়া নির্বাহী পরিচালক মোহাম্মদ মাহমুদুল হক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ডিভিশনের দায়িত্বে এবং নির্বাহী পরিচালক রাজীব আহমেদ আইসিটি ডিভিশনের দায়িত্বে থাকছেন। নির্বাহী পরিচালক মো. মনসুর রহমান আগের মতো প্রশাসন ও অর্থ ডিভিশনের দায়িত্ব পালন করবেন।

নির্বাহী পরিচালক শেখ মাহবুব উর রহমানকে নতুন করে মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে এ ডিভিশনের দায়িত্ব পালন করেছেন আনোয়ারুল ইসলাম।

এদিকে গত বুধবার নতুন নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন শেখ মাহবুব উর রহমান। এর আগে তিনি দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএসইসিতে নির্বাহী পরিচালকের মোট ১২টি পদ রয়েছে। বর্তমানে ওই সব পদে কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এর আগে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে বিএসইসির এই শীর্ষ কর্মকর্তাদের বেশ কয়েকটি পদ ফাঁকা ছিল।

নতুন দায়িত্ব বণ্টনের ফলে বিএসইসির গুরুত্বপূর্ণ কয়েকটি ডিভিশনের দায়িত্বে পরিবর্তন এসেছে। বিশেষ করে মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স, করপোরেট ফাইন্যান্স, মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন এবং আরঅ্যান্ডডি ডিভিশনের দায়িত্বে করা হয়েছে নতুন বিন্যাস।

শেয়ারবাজারবিএসইসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন