Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

যন্তর মন্তর যাওয়ার দাবি করা ট্রেনের ভিডিওটি দিল্লির নয়, বাংলাদেশের

তানজিলা আফসানা
তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ২২:০০
যন্তর মন্তর যাওয়ার দাবি করা ট্রেনের ভিডিওটি দিল্লির নয়, বাংলাদেশের

ছবি: আগামীর সময়

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লির রাজপথ— এমন পরিস্থিতির মধ্যে গাদাগাদি করে যাত্রী নিয়ে ছোটা একটি চলন্ত ট্রেনের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দাবি করা হচ্ছে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) যন্তর মন্তরের বিক্ষোভে যোগ দিতেই ওই ট্রেনে চেপে দিল্লির অভিমুখে ছুটছেন শত শত আন্দোলনকারী।

তবে ফ্যাক্ট-চেক অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি ভিত্তিহীন। ভিডিওটির সাথে ভারতের কোনো আন্দোলনের সম্পর্ক নেই; এটি মূলত বাংলাদেশের চলন্ত ট্রেনের ছাদে অসংখ্য মানুষ যাত্রা একটি পুরোনো দৃশ্য।

কী দাবি করা হচ্ছে?
এক্সের ‘@Gks5230514’ নামের একটি অ্যাকাউন্ট থেকে গত ১০ অক্টোবর ১৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়— ‘ভোট চোর জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে আমরা যন্তর মন্তরে বিক্ষোভ করতে আসছি।’ ভিডিওতে দেখা যায়, একটি চলন্ত ট্রেনের ছাদে অসংখ্য মানুষ যাত্রা করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ৮৮৫ বার শেয়ার হয় এবং এতে প্রায় ৩ হাজার প্রতিক্রিয়া পড়ে। পরবর্তীতে আরও কিছু পেজ ও আইডি থেকেও একই ক্যাপশনে ভিডিওটি ছড়াতে দেখা যায়।

এছাড়া ‘Cockroach Wale Madhya Pradesh’ নামের দিল্লির মধ্যপ্রদেশ থেকে পরিচালিত একটি ফেসবুক পেজ থেকেও ১৯ সেকেন্ডের এই ভিডিওটি আপলোড করা হয়। সেখানেও একই রকম ক্যাপশন দিয়ে দাবি করা হয় যে তারা যন্তর মন্তরে জ্ঞানেশ কুমারকে সরিয়ে দেওয়ার প্রতিবাদ করতে আসছেন।

আসল ঘটনা কী?
দাবিটির সত্যতা যাচাই করতে ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। অনুসন্ধানে ‘RRBD’ নামের একটি ফেসবুক পেজে গত ৫ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সাথে আলোচিত দাবিতে ছড়ানো ভিডিওটির হুবহু মিল রয়েছে।

ভিডিওটির উৎস ও সত্যতা জানতে পেজটি পর্যবেক্ষণ করা হয়। পেজটির ‘পেজ ট্রান্সপারেন্সি’ অংশ পর্যালোচনা করে দেখা যায় যে, এটি ২০২৩ সালের ২৭ মার্চ ‘Rail & Roads BD’ নামে তৈরি করা হয়েছিল এবং পরবর্তী সময়ে ২০২৩ সালের ১ এপ্রিল এর নাম পরিবর্তন করে ‘RRBD’ করা হয়। পেজটির বর্ণনা অনুযায়ী, এটি দেশের সড়ক, রেল, পরিবহন এবং মেগা অবকাঠামো প্রকল্প সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকে। এছাড়া পেজটি বাংলাদেশ থেকেই পরিচালিত হচ্ছে।

প্রসঙ্গত, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি ছাত্রসংগঠন গত ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল। ওই দিন বিক্ষোভকারীদের দিল্লির বিভিন্ন স্থানে জড়ো হতে দেখা গেলেও পুলিশের বাধা ও ব্যাপক ধরপাকড়ের কারণে তাঁরা নির্ধারিত স্থানে একত্র হতে পারেননি। তবে এই ঘটনার সাথে বাংলাদেশের ট্রেনের এই ভিডিওর কোনো সম্পর্ক নেই।

অতএব, সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও ও দাবিটি মিথ্যা। বাংলাদেশের চলন্ত ট্রেনের একটি পুরোনো ভিডিওটি ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিতে দিল্লিগামী আন্দোলনকারীদের দৃশ্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনারজ্ঞানেশ কুমারচলন্ত ট্রেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী