ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের স্বাধীন তদন্তের দাবিতে শুক্রবার ও শনিবার দেশজুড়ে পথে নামল কংগ্রেস। দিল্লি থেকে পটনা, গুয়াহাটি থেকে কলকাতা, মণিপুর থেকে জম্মু-কাশ্মীর - ২০টির বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিক্ষোভের খবর। বহু জায়গায় পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকায়। পটনা ও চণ্ডীগড়ে জলকামান, মণিপুরে টিয়ার গ্যাস ব্যবহার করা হয়। একাধিক রাজ্যে আটক করা হয় কংগ্রেস নেতা ও কর্মীদের।এই বিক্ষোভের কেন্দ্রে নির্বাচন কমিশনের অন্দরের মতবিরোধ। ‘ইন্ডিয়ান এক্সপ...