Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

ভারতে কাগজপত্রহীন বাংলাদেশিদের বিক্ষোভের খবরটি সত্য নয়

তানজিলা আফসানা
তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৯:৫১
ভারতে কাগজপত্রহীন বাংলাদেশিদের বিক্ষোভের খবরটি সত্য নয়

ছবি: আগামীর সময়

সম্প্রতি কয়েকজন ভারতীয় ব্যবহারকারীর এক্স ও ফেসবুক পেজ থেকে বাংলাদেশের পতাকা হাতে লোকজনের একটি ভিড়ের ভিডিও ছড়িয়ে পড়েছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, ভারতে কাগজপত্রবিহীন বাংলাদেশি অভিবাসীরা প্রকাশ্যে বিক্ষোভ করছেন।

ভারতের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে রাজনৈতিক বিরোধের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ২০২৬ সালের ৪ অক্টোবর মুম্বাইয়ে বিরোধীদের একটি বিক্ষোভও হয়। এরপর কিছু ব্যবহারকারী দাবি করেন, কাগজপত্রবিহীন অভিবাসীরা নির্বাচনী “ভোটব্যাংক”— এ কারণে বিরোধী দলগুলো কথিত বাংলাদেশি বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছে। কেউ কেউ আবার এসআইআর কেন প্রয়োজন, তার প্রমাণ হিসেবেও ভিডিওটি তুলে ধরেন।

তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি ভিত্তিহীন। ভিডিওটি প্রকৃতপক্ষে বিক্ষোভের দৃশ্য নয়, বরং একটি সাজানো প্রযোজনার জন্য ধারণ করা শুটিংয়ের দৃশ্য।

কী দাবি করা হচ্ছে?
গতকাল রবিবার থেকে বেশ কয়েকটি ফেসবুক প্রোফাইলে এবং এক্স একাউন্টে ২০ সেকেন্ডের ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওটিতে দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওটিতে বাংলাদেশের পতাকা এবং স্মুক ফ্লেয়ার হাতে বেশ কিছু মানুষকে একত্রিত হয়ে মিছিল বা বিক্ষোভ করতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘এগুলো বাংলাদেশের পতাকা আজ মুম্বাইতে উড়ানো হয়েছে..SIR-এর প্রতিবাদে...অনুপ্রবেশকারীদের রক্ষা করাই এই আন্দোলনের উদ্দেশ্য, কারণ এরাই বিরোধী দলের সেই ভোট ব্যাংক যা থেকে তারা জয়ী হয়!!তাই SIR-এর বিরোধিতা করা হচ্ছে’।

আসল ঘটনা কী?
ভিডিওটি যাচাই করে দেখা যায়, এটি কোনো বিক্ষোভের দৃশ্য নয়। ভিড়ের পাশেই একটি ক্রেন লাগানো পেশাদার ভিডিও ক্যামেরা চলতে দেখা যায়, যা নিয়ন্ত্রিত কোণ থেকে অংশগ্রহণকারীদের দৃশ্য ধারণ করছে। মিছিলের গতিপথের সাথে তাল মিলিয়ে এই শুটিং সরঞ্জাম চলার বিষয়টি নিশ্চিত করে যে, এটি একটি সাজানো চলচ্চিত্র বা বিনোদনমূলক প্রযোজনার অংশ হিসেবে ধারণ করা হচ্ছিল।
ভারতের কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীও আলাদাভাবে এই শুটিংয়ের সরঞ্জামটি লক্ষ্য করেন এবং প্রচারিত দাবিটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। এর মধ্যে এক্স অ্যাকাউন্ট ‘@TheVishalKay’ থেকে ও এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশানে লিখেন, ‘এটি কোনো সিনেমা বা সিরিজের শুটিং, বাস্তব জীবনের ঘটনা নয়। ক্যামেরার ট্রলি দেখা যাচ্ছে।’

আরও অনুসন্ধানে দেখা যায়, ভারতভিত্তিক ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম ‘ফ্যাক্ট মিথস’-এর সঙ্গে যুক্ত ফ্যাক্ট-চেকার বিশাল মহেশ্বরীও ভিডিওটি শেয়ার করে উল্লেখ করেন, ভিড়ের পাশ দিয়ে ক্রেনে বসানো পেশাদার ক্যামেরা চলছিল এবং ভিডিওটি একটি শুটিংয়ের দৃশ্য।

এছাড়া, ভারতভিত্তিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘হিন্দ আখবার’ এবং ‘র‍্যাপিড রিপোর্টস’-এও একই ভিডিও খুঁজে পাওয়া গেছে। উভয় অ্যাকাউন্টই স্পষ্ট করেছে যে এটি বাংলাদেশি অভিবাসীদের প্রকৃত কোনো বিক্ষোভের দৃশ্য নয়, বরং সাজানো ভিডিও শুটিং।

তথ্য বিশ্লেষণ করে নির্দিষ্টভাবে কোনো চলচ্চিত্র, নাটক বা বিনোদনমূলক প্রযোজনার জন্য দৃশ্যটি ধারণ করা হয়েছিল তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, ভাইরাল পোস্টে দেখানো বিক্ষোভটি কোনো অবৈধ বা কাগজপত্রবিহীন বাংলাদেশিরা করেছিলেন— এমন কোনো নির্ভরযোগ্য সংবাদ প্রতিবেদন, পুলিশের বক্তব্য বা সরকারি নথি পাওয়া যায়নি। বিরোধী দলের সম্পৃক্ততা কিংবা অভিবাসীদের “ভোটব্যাংক” বানানোর অতিরিক্ত দাবিগুলোও কোনো প্রমাণ ছাড়াই ভিডিওটির সঙ্গে মনগড়াভাবে জুড়ে দেওয়া হয়েছে।

অতএব, সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও ও দাবিটি বিভ্রান্তিকর। বাংলাদেশের পতাকা থাকা সাজানো একটি শুটিংয়ের ভিডিওকে ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের বিক্ষোভ হিসেবে তুলে ধরে অপপ্রচার চালানো হচ্ছে।

কাগজপত্রবিহীনভারতবাংলাদেশিপতাকাক্রেনপেশাদার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর