সম্প্রতি কয়েকজন ভারতীয় ব্যবহারকারীর এক্স ও ফেসবুক পেজ থেকে বাংলাদেশের পতাকা হাতে লোকজনের একটি ভিড়ের ভিডিও ছড়িয়ে পড়েছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, ভারতে কাগজপত্রবিহীন বাংলাদেশি অভিবাসীরা প্রকাশ্যে বিক্ষোভ করছেন।ভারতের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে রাজনৈতিক বিরোধের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ২০২৬ সালের ৪ অক্টোবর মুম্বাইয়ে বিরোধীদের একটি বিক্ষোভও হয়। এরপর কিছু ব্যবহারকারী দাবি করেন, কাগজপত্রবিহীন অভিবাসীরা নির্বাচনী “ভোটব্যাংক”— এ কারণে বিরোধী দলগুলো কথিত বাংলাদেশি বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দ...