Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

নেপালের বন্যা নিয়েও ছড়াচ্ছে ভুয়া ভিডিও

তানজিলা আফসানা
তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৭
নেপালের বন্যা নিয়েও ছড়াচ্ছে ভুয়া ভিডিও

ছবি: আগামীর সময়

আকস্মিক বন্যা বিপর্যয় নামিয়েছে নেপালে। মারা গেছেন সাড়ে তিন শতাধিক মানুষ, দেড় হাজারের বেশি এখনো নিখোঁজ। এই দুর্যোগের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে থেমে নেই অপতথ্যের বিস্তার।

বন্যা ও ভূমিধসের ঘটনায় একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, এটি নেপালের এখনকার আকস্মিক বন্যার দৃশ্য। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি নেপালের কোনো ঘটনা নয়। গত বছর ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় ঘটে যাওয়া আকস্মিক বন্যার দৃশ্য।

কী দাবি করা হচ্ছে?
গতকাল এবং আজ বেশ কয়েকটি ফেসবুক প্রোফাইলে ১ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিও আপলোড করা হয়।
ভিডিওতে দেখা যায়, পাহাড়ি ঢলে আশেপাশে থাকা ঘরবাড়িসহ ভেসে যাচ্ছে বিস্তীর্ণ লোকালয়।
কয়েকটি ভিডিও পোস্টের ক্যাপশানে লেখা, নেপালে আকস্মিক বন্যার আগে ‘ভাগো, ভাগো’ বলে সতর্ক করেছিলেন প্রত্যক্ষদর্শীরা।

আরেকটি ক্যাপশনে লেখা, ‘কতশত মানুষ বুঝতেই পারে নাই মৃত্যু কত নিকটে, নেপালে আকস্মিক বন্যার আগে ‘ভাগো, ভাগো’ বলে সতর্ক করেছিলেন প্রত্যক্ষদর্শীরা,হে আল্লাহ নেপালের মানুষ কে হেফাজত করো’।
ফেসবুকে ‘dhakawatch24’ নামের একটি অ্যাকাউন্ট থেকে আজ বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬৪ বার শেয়ার হয় ভিডিওটি, এতে ৩০৫টি প্রতিক্রিয়া পড়ে।

আসল ঘটনা কী?
রিভার্স ইমেজ সার্চে himbus.hp নামক একটি ইনস্টাগ্রাম পেইজে ২০২৫ সালের ৫ আগস্ট ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, এটি ভারতের এলাকায় মেঘ বিষ্ফোরণের দৃশ্য।

এরপর কি ওয়ার্ড সার্চে টাইমস অফ ইন্ডিয়াতে এই ঘটনা নিয়ে সেই তারিখেই একটি প্রতিবেদন পাওয়া যায়, যেখানে প্রচারিত দৃশ্যের একটি অংশের সঙ্গে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়, ভারতের উত্তরাখন্ডের উত্তরকাশী জেলার ক্ষীরগঙ্গা উপত্যকার ধারালি নামে একটি গ্রাম মেঘ বিষ্ফোরণে সৃষ্ট আকস্মিক বন্যায় মুছে গেছে।

এতে প্রমাণিত হয়, নেপালে আকস্মিক বন্যার অনেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে থাকলেও এই ভিডিওটি এখনকার তো নয়ই, এটি নেপালেরও নয়।

আকস্মিক বন্যানেপালকতশত মানুষভারতউত্তরাখন্ডের উত্তরকাশী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা