Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

গার্মেন্টস শ্রমিকদের ওপর পুলিশের গুলি চালানোর ভিডিওটি এআই

তানজিলা আফসানা
তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ২২:০৫
শেয়ার করুন:
গার্মেন্টস শ্রমিকদের ওপর পুলিশের গুলি চালানোর ভিডিওটি এআই

ছবি: আগামীর সময়

পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরসহ গাজীপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনে পুলিশের নির্মমভাবে গুলি চালানোর দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে।

কী ভিডিও ছড়াচ্ছে?
ফেসবুকের ‘Sajeeb Wazed Joy’ নামের একটি গ্রুপ থেকে গতকাল ৬ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। তার ক্যাপশানে লেখা— ‘এখন আর কারও আসমান কাপেঁ না? গার্মেন্টস শ্রমিকদের ওপর তারেক বাহিনীর পুলিশের গুলিতে কতোজন নিহত হয়েছে আজ। বাংলার জনগণ জানতে চায়।’

ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ তার হাতের অস্ত্র আন্দোলনকারীদের দিকে তাক করে গুলি করতে করতে সামনে এগিয়ে যাচ্ছে এবং অন্যদিকে আন্দোলনকারীরা পালানোর চেষ্টা করছে। রাতে প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ১২৩ বার শেয়ার হয় এবং এতে ২৪৮টি প্রতিক্রিয়া পড়ে।

যাচাইয়ে যা মিলছে

ভিডিওটি অনেকে সত্য ভাবলেও কেউ কেউ আবার সন্দিহান। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি, এমন কমেন্টও পাওয়া যাচ্ছে পোস্টটিতে।

ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স সার্চ করে মূলধারার কোনো সংবাদমাধ্যমে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে এআই শনাক্তকরণ টুলসে যাচাই করা হলে নিশ্চিত করেছে যে এটি এআই দিয়ে তৈরি।

পরে ভিডিওটি বিশ্লেষণ করলে একাধিক অসঙ্গতি সামনে আসে। ভিডিওতে আন্দোলনকারীরা পালানোর সময় ব্যারিকেডের ভেতর দিয়ে সামনে চলে আসে— যা সম্ভব নয়। আবার কিছু আন্দোলনকারী পালানোর চেষ্টা করলেও ঠিক পাশেই কয়েকজন নির্বিকার দাঁড়িয়ে ছিল। এভাবে গুলি চালানোর সময় কোনো রকম আশ্রয় না নেওয়া অস্বাভাবিক।

আরও অনুসন্ধানে ‘bdnews24.com’  এর ওয়েবসাইটে ২০২৫ সালের ০৯ জুলাই প্রকাশিত এক  প্রতিবেদনে হুবহু একই ছবির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি ২০২৪ সালের জুলাই মাসে হওয়া আন্দোলনের সময়ে ধারণ করা ছবি। এ ছাড়াও আরও কিছু সংবাদমাধ্যমে একই ছবি দিয়ে ছবি পোস্ট করা প্রতিবেদন পাওয়া যায়। এবং সেখান থেকে ছবি নিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। কিন্তু এই ছবি সংশ্লিষ্ট কোন ধরনের আসল ভিডিও আগামীর সময় খোঁজে পায়নি।

এই দুইটি বৈশিষ্ট্য দেখে বলা যায়, গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনে পুলিশের নির্মমভাবে গুলি চালানোর দৃশ্য— দাবিতে প্রচারিত দৃশ্যটি এআই দ্বারা জেনারেটেড।

পোশাকশ্রমিকসড়ক অবরোধপুলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে