Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফ্যাক্টচেক

কারওয়ান বাজারে চাঁদা না দেওয়ায় হত্যার খবরটি সত্য নয়

তানজিলা আফসানা
তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১৬:৩৩
কারওয়ান বাজারে চাঁদা না দেওয়ায় হত্যার খবরটি সত্য নয়

ছবি: আগামীর সময়

সম্প্রতি কিছু ছবি শেয়ার করা হয়, যেখানে একদল লোককে এক ব্যক্তিকে আক্রমণ করতে দেখা যায়। পোস্টে দাবি করা হয় যে, ঘটনাটি ঢাকার কারওয়ান বাজারে ঘটেছে এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ভুক্তভোগীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

তবে তথ্য যাচাইয়ে জানা গেছে যে দাবিটি মিথ্যা। ছবিগুলোর সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই; এগুলো ২০২৫ সালের আগস্টে ভারতের দিল্লিতে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের ভিডিও থেকে নেওয়া।

কী দাবি করা হচ্ছে?

গত ২৬ আগস্ট বেশ কয়েকটি ফেসবুক প্রোফাইলে ৪ টি ছবি আপলোড করা হয়।

ছবিগুলোতে দেখা যাচ্ছে:

প্রথম ছবি: গলির মাঝখানে কয়েকজন মানুষকে দেখা যাচ্ছে। একজন ব্যক্তি হাতে লাঠি বা রড জাতীয় কিছু নিয়ে নিচু হয়ে আক্রমণের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। কাছেই আরও কয়েকজন মানুষ দাঁড়িয়ে পরিস্থিতি দেখছেন বা জড়িত রয়েছেন।

দ্বিতীয় ছবি: গলির ডান পাশে রাস্তার ওপর একজনকে শুয়ে বা পড়ে থাকতে দেখা যাচ্ছে। আশেপাশে একাধিক লোক জড়ো হয়ে আছেন এবং পেছনের দিকে একটি মোটরসাইকেল পার্ক করা রয়েছে।

তৃতীয় ছবি: এটি আগের ফ্রেমেরই কাছাকাছি একটি দৃশ্য। মাটিতে একজন ব্যক্তি পড়ে আছেন এবং তার চারপাশে কয়েকজন মানুষ ঝুঁকে দাঁড়িয়ে তাকে দেখছেন। বাঁ দিকে দুই ব্যক্তি দাঁড়িয়ে কথা বা পর্যবেক্ষণ করছেন।

চতুর্থ ছবি: দৃশ্যটিতে মানুষকে হেঁটে দূরে সরে যেতে বা ঘটনাস্থল ছেড়ে যেতে দেখা যাচ্ছে। নিচের দিকে একটি কুকুরকে হেঁটে যেতে দেখা যাচ্ছে।

ছবির ক্যাপশনে লেখা- ‘চাঁদার টাকা না দেওয়ায় লোকটিকে পিটিয়ে মেরে ফেলল, ঘটনাটি ঘটেছে কারওয়ান বাজারে’।

ফেসবুকে ‘Habibur Rahaman Tarafder’ নামের একটি অ্যাকাউন্ট থেকে আজ শুক্রবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১ হাজার ২০০ বার শেয়ার হয় পোস্টটি, এতে সাড়ে ৪ হাজরেরও বেশি প্রতিক্রিয়া পড়ে। আরও কিছু পেজ ও আইডি থেকেও প্রায় একই ক্যাপশনে ছবিগুলো ছড়াতে দেখা যায়।

আসল ঘটনা কী?
ছবিগুলোর সত্যতা যাচাই করতে রিভার্স-ইমেজ সার্চ করে এবং লাইভমিন্ট, দ্য টাইমস অব ইন্ডিয়া ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত প্রতিবেদনে একই দৃশ্য খুঁজে পায়।

প্রতিবেদন অনুযায়ী, ভুক্তভোগী ব্যক্তি ছিলেন ৩৫ বছর বয়সী যোগেন্দ্র সিং, যিনি দিল্লির কালকাজী মন্দিরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণে সহায়তা করতেন। ২০২৫ সালের ২৯ আগস্ট রাতে "চুন্নি প্রসাদ" বিতরণ নিয়ে একটি বিতর্কের সৃষ্টি হয় এবং তা পরবর্তীতে শারীরিক হামলায় রূপ নেয়। বেশ কয়েকজন ব্যক্তি যোগেন্দ্র সিংকে লাঠি দিয়ে মারধর করে, ফলে তিনি গুরুতর আহত হন।

সিংকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে তিনি মারা যান। পুলিশ এই ঘটনায় একটি মামলা দায়ের করে এবং হত্যার সাথে জড়িত অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করে।

অতএব, সামাজিক মাধ্যমে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ছবিগুলোতে ঢাকার কারওয়ান বাজারে চাঁদা না দেওয়ায় কাউকে হত্যার দৃশ্য দেখানো হয়নি। এগুলো ভারতের দিল্লির একটি মন্দিরে প্রসাদ বিতরণ কেন্দ্র করে বিরোধের জেরে যোগেন্দ্র সিংকে হত্যার ঘটনার দৃশ্য। স্থান এবং ঘটনা উভয়ই পরিবর্তন করে, ভারতের একটি অপরাধমূলক ঘটনাকে ভুলভাবে বাংলাদেশের ঘটনা হিসেবে চালানো হয়েছে এবং একে চাঁদাবাজিসংক্রান্ত হত্যা হিসেবে মিথ্যাভাবে উপস্থাপন করা হয়েছে।

কারওয়ান বাজারভারতের দিল্লিকালকাজী মন্দিরমারধরপ্রসাদ বিতরণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:০২

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫৪

    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    ২৮ আগস্ট ২০২৬, ০৯:১১

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:২১

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    ২৮ আগস্ট ২০২৬, ০৮:৩২

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    ২৭ আগস্ট ২০২৬, ২২:০৪

    advertiseadvertise