অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

মো. বাবুল হোসেন ওরফে ম্যাগনেট বাবু
রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলা রোড এলাকায় অভিযান চালিয়ে বিদেশি রিভলবার, তাজা গুলি, চারটি গুলির খোসা ও ২ হাজার ৬০০টি ইয়াবাসহ মো. বাবুল হোসেন ওরফে ‘ম্যাগনেট বাবু’কে (৪৩) গ্রেপ্তার করেছে র্যাব-২।
বুধবার রাতে বসিলা সড়কে চেক পোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-২ অধিনায়ক নয়মুল হাসান।
তিনি জানালেন, বসিলা হয়ে কেরানীগঞ্জ যাবেন ‘ম্যাগনেট বাবু’— এমন তথ্যের ভিত্তিতে চেক পোস্ট বসায় র্যাব-২। পরবর্তী সময়ে একটি মাইক্রোবাসের গতিরোধ করে র্যাব। গাড়ির চালকের কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে ওই চালকই বাবুল হোসেন ওরফে ‘ম্যাগনেট বাবু’ বলে নিজেকে পরিচয় দেন। পরে র্যাবের সদস্যরা তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, চারটি গুলির খোসা ও ৬০০টি ইয়াবা উদ্ধার করেন।
দলবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, প্রধান আসামি বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার
২৭ আগস্ট ২০২৬
র্যাব জানায়, বাবুলের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানায় দস্যুতা মামলা রয়েছে। এ ছাড়া চাঁদপুরের মতলব দক্ষিণ থানায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর একটি মামলায়ও অভিযুক্ত তিনি। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।








